ইউটিউবারকে ধারালো অস্ত্র দিয়ে একের পর কোপ, ক্ষতবিক্ষত সারা শরীর

ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, উত্তর প্রদেশের জনপ্রিয় ইউটিউবারকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ। এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, উত্তর প্রদেশের জনপ্রিয় ইউটিউবারকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ। এখন তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনা টি ঘটেছে, উত্তর প্রদেশের গাজিয়াবাদে জনপ্রিয় ইউটিউবার সেলিম ওয়াস্তিকের সঙ্গে। যিনি একজন ইউটিউবার পাশাপাশি টিভি প্যানেলিস্ট। অর্থাৎ মাঝে মধ্যেই সংবাদ চ্যানেলেগুলিতে তাঁকে নানা রকম তর্ক বিতর্কের অনুষ্ঠানে দেখা যায়। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তিনি বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে মন্তব্য করেন। আর তাঁর মতামত প্রায়শই বিতর্কের জন্ম দেয় সোশ্যাল মিডিয়ায়।

এবার সেই ইউটিউবার এর উপরেই হামলা চালাল কয়েকজন দুষ্কৃতী। আর এই হামলার কারণ হিসেবে তাঁর সমর্থকরা ধর্ম নিয়ে তাঁর বেফাঁস মন্তব্যগুলিকে দায়ী করেছেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উত্তর প্রদেশের গাজিয়াবাদে লোনি থানা এলাকার অশোক বিহার কলোনিতে। যেখানে অজ্ঞাত পরিচয়ের কয়েক জন দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যান। হামলাকারীরা সংখ্যায় দুজন ছিলেন। আর দুজনের মাথাতেই হেলমেট পরা ছিল। তাই তাঁদের কেউ চিনতে পারেননি। পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় সেলিমের বাড়ি। ঘটনার সময় দুষ্কৃতীরা ইউটিউবারের ঘরে ঢুকে তাঁর ঘাড় এবং পেটে বারবার ছুরিকাঘাত করে ঘটনা স্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় সেলিম ওয়াস্তিককে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে রেফার করা হয়। তবে এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন। যদিও পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেননি। সেলিম ওয়াস্তিক তাঁর ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন। বেশ কয়েকটি টিভি চ্যানেলেও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত হন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর মতামত প্রায়শই বিতর্কের জন্ম দেয়। এই ঘটনার পর, লোনি পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং কাছাকাছি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য একটি পুলিশ দল গঠন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁর বাড়ির এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াও পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্ত চলছে।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক