GOA: দলীয় কার্যালয়ে হামলা, আগামিকাল নির্বাচনে কমিশনের দ্বারস্থ তৃণমূল

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার ভোট। আসন্ন বিধানসভা ভোটে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, শিবসেনা ও এনসিপি’র সঙ্গে জোট গড়ে লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া বিধানসভা ভোটের প্রচারে  শাসকদল বিজেপি বাধা দিচ্ছে-এই অভিযোগ তুলে আগামিকাল বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের চার প্রতিনিধি মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের সঙ্গে দেখা করবেন। প্রতিনিধিদলে সৌগত রায় ছাড়াও থাকছেন আবির বিশ্বাস, শান্তনু সেন ও অপরূপা পোদ্দার।

তৃণমূল সূত্রে খবর, গোয়ায় বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই শাসকদল বিজেপি কীভাবে মরিয়া হয়ে উঠে বিরোধীদের প্রচার আটকাচ্ছে, তথ্য-প্রমাণ সহ তা কমিশনের কাছে জমা দেওয়া হবে। গোয়ার পুলিশও যে সম্পূর্ণ নিরপেক্ষতা হারিয়ে শাসকদলের নেতাদের কথায় ওঠ-বস করছে, সেই অভিযোগও জানানো হবে। কিছুদিন আগে পানাজিতে দলীয় কার্যালয় ভাঙচুর করার পাশাপাশি দলের নিচুতলার কর্মী-সমর্থকদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলেও নালিশ জানাবেন তৃণমূল প্রতিনিধিরা।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার ভোট। আসন্ন বিধানসভা ভোটে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, শিবসেনা ও এনসিপি’র সঙ্গে জোট গড়ে লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার জন্য ইতিমধ্যেই তিন দফায় ২৪ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঘাসফুল শিবিরের হয়ে ভোটযুদ্ধে নেমেছেন রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও আলেমাও চার্চিল। এছাড়াও সৈকত রাজ্যের রাজনীতিতে পোড়খাওয়া হিসেবে পরিচিত বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকেও প্রার্থী করেছে ঘাসফুল শিবির। তৃণমূল শীর্ষ নেতৃত্ব আশাবাদী, গোয়ায় পরবর্তী সরকার গঠনের মূল চাবিকাঠি থাকবে তাঁদের হাতেই। কিংমেকারের ভূমিকায় অবতীর্ণ হবে তৃণমূলের নেতৃত্বাধীন জোট।

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু