ভিসা মঞ্জুর করেন ঈশ্বর, জানেন ভারতের কোথায় আছে এমন মন্দির?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মতো বৈচিত্রময় দেশ খুব কম রয়েছে। ভারতের মন্দির শুধু ধর্মীয় স্থান নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা বিশ্বাসও। ভারতের প্রতিটি রাজ্যের রয়েছে কোনও না কোনও জাগ্রত মন্দির। যার টানে আসেন দেশ বিদেশের বহু ভক্ত। তেমননি চিলকুর নামের ছোট্ট গ্রামটি ভ্রমণ ছাড়া হায়দ্রাবাদ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। চিলকুর বালাজি এখানেই অবস্থিত। ভক্তরা দূর-দূরান্ত থেকে এই মন্দির দর্শনে আসেন। ওসমান সাগর হ্রদ এবং ভিকারাবাদ রোডের কাছে অবস্থিত এই মন্দিরটিকে ভগবান ভেঙ্কটেশ্বরের পবিত্র বাসস্থান বলে মনে করা হয়। এটি ‘ভিসা মন্দির’ নামেও পরিচিত।   জেনে নিন বিস্তারিত।

বিশ্বাস করা হয় যে, এই মন্দিরে আগত ভক্তদের শিক্ষা, চাকরি বা ভ্রমণের ভিসা-সংক্রান্ত ইচ্ছা পূরণ হয়। কথিত রয়েছে, এই মন্দিরের কাহিনী ষোড়শ বা সপ্তদশ শতাব্দীর। ভগবান তিরুপতি বালাজির একজন অত্যন্ত একনিষ্ঠ ভক্ত ছিলেন। কিন্তু তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দর্শন ও পূজার জন্য মন্দিরে যেতে পারছিলেন না। ভক্তের অবস্থা দেখে ভগবান তিরুপতি বালাজি বিচলিত হন এবং অবিলম্বে তাঁকে দর্শন দেন। বলা হয় যে, ভগবান যেখানে তাঁর ভক্তকে দর্শন দিয়েছিলেন, ঠিক সেই স্থানেই চিলকুর বালাজি মন্দিরটি নির্মিত হয়েছে। আজও ভক্তরা এই মন্দিরের প্রতি গভীর বিশ্বাস রাখেন।

আরও পড়ুন: ভুলেও ঘরের এই দিকে ঠাকুরের মূর্তি রাখবেন না! জানুন শাস্ত্রের নিয়ম

এমন একটি বিশ্বাস প্রচলিত আছে যে, এই মন্দিরে এসে দেবতার দর্শন করলে ভিসা-সংক্রান্ত সমস্যা দূর হতে পারে। অনেকেই তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন যে, ভিসা পেতে তাঁদের প্রচণ্ড অসুবিধা হয়েছিল। কিন্তু এই মন্দিরে এসে প্রার্থনা করার পর তাঁদের ভিসা মঞ্জুর হয়ে যায়। সেই থেকে এই মন্দিরটি ‘ভিসা মন্দির’ নামে পরিচিতি লাভ করেছে।

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের