বিহারে লাইনচ্যুত মালগাড়ি, ছিটকে পড়ল ১৯টি বগি, তদন্তে রেল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আবার বিহারে দুর্ঘটনা। এবার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে পড়ল মালগাড়ি। শীতের বেশি রাতে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজ, রবিবার সকাল থেকে সেখানে হইচই পড়ে গিয়েছে। আর সিমেন্ট বোঝাই মালগাড়ির ১৯টি কামরা ছিটকে পড়ে বিরাট শব্দের সৃষ্টি করে। কেমন করে মালগাড়ি লাইনচ্যুত হল?‌ এই রশ্ন এখন উঠতে শুরু করেছে। শনিবার মাঝরাতে হাওড়া–পাটনা–দিল্লি মেন লাইনে সিমুলতলা স্টেশনের কাছে এই মালগাড়ি দুর্ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালক এবং গার্ড। দুর্ঘটনা নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে রেল পুলিশ সূত্রে খবর, এই মালগাড়ি লাইনচ্যুত নিয়ে এখন সবরকম খোঁজখবর করা হচ্ছে। এই মালগাড়ি আসানসোল থেকে বিহারের সীতামারহি এলাকায় যাচ্ছিল। তখনই এমন দুর্ঘটনা ঘটেছে। সিমুলতলা স্টেশনে ঢোকার মুখে বাড়ুয়া নদীর সেতুর উপর মালগাড়ি দুর্ঘটনা ঘটে। তখনই বিকট শব্দ শোনা যায়। এই শব্দ শুনে কাছাকাছি এলাকায় থাকা বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। তখন অনেকেই বেরিয়ে দেখেন লাইনচ্যুত হয়ে পড়েছে ১৯টি বগি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অনেকগুলি বগি সেতুর নীচে গিয়ে পড়েছে। আর ইঞ্জিনটি প্রায় ৪০০ মিটার এগিয়ে তেলওয়া বাজার হল্টের কাছে গিয়ে দাঁড়ায়ে পড়ে।

অন্যদিকে এমন পরিস্থিতিতে কী করবেন তা বুঝে উঠতে পারেননি চালক এবং গার্ড। তাঁরা রেলের দফতরে খবর দেন বলে সূত্রের খবর। কারণ ওই মালগাড়িতে সিমেন্ট বোঝাই করা ছিল। এই সিমেন্ট যাচ্ছিল বিহারে বলে জানা গিয়েছে। এই মালগাড়ি দুর্ঘটনার জেরেই চারদিক সিমেন্টের গুঁড়ো ছড়িয়ে পড়ে। ঢেকে যায় এলাকার একটা বড় অংশ। তবে পরিস্থিতি বেগতিক দেখে ওই রাতেই মালগাড়ি দুর্ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা কাজে হাত লাগান এবং তাঁরা খবর দেন রেল পুলিশে।

এছাড়া এই মালগাড়ি দুর্ঘটনা ভয়াবহ আকার নিলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন চালক এবং গার্ড। তবে কেমন করে এই মালগাড়ি দুর্ঘটনা ঘটল সেটা রবিবার সকাল পর্যন্ত জানা যায়নি। রেল পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর। মালগাড়ি দুর্ঘটনার জেরে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তবে কাজ চলছে রেল চলাচল স্বাভাবিক করতে। একাধিক স্টেশনে এখন আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেন। আর শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় দুই ডজন এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। তার জেরে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ