চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন বছরেই সুখবর! পেট্রল-ডিজেলের দাম ৬-১০ টাকা কমতে পারে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটে রাজনৈতিক ফায়দা লুটতে নতুন বছরেই পেট্রল ও ডিজেলের দাম কমাতে পারে মোদি সরকার। সূত্রের খবর, দুই জ্বালানি তেলের দাম লিটার পিছু ৬ থেকে ১০ টাকা কমতে পারে। ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের আধিকারিকরা। ভোটের বাদ্যি বাজার আগেই পেট্রল-ডিজেলের দাম ঘোষণার পথে হাঁটতে পারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

গত বছরের ২২ মে’র পর থেকে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। শেষ বার দুই জ্বালানি তেলের উপরে উ‍ৎপাদন শুল্ক হ্রাস করেছিল মোদি সরকার। আর সেই শুল্ক ছাড়ের কারণে পেট্রলের দাম লিটার প্রতি ১৩ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ১৬ টাকা কমেছিল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠে যাওয়া আম আদমি অনেকটাই স্বস্তি পেয়েছিল। রুশ ও ইউক্রেন যুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রতি মাসেই রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল আমদানি করছে। ফলে পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ৬ থেকে ১০ টাকা কমালে আর্থিক লোকসানের মুখে পড়তে হবে না রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে।

বৃহস্পতিবার পেট্রোলিয়াম মন্ত্রকের এক আধিকারিক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লিটার প্রতি জ্বালানির দাম ৪ থেকে ৬ টাকা কমাতে চাইছে। কিন্তু তাদের ৬ থেকে ১০ টাকা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন বছরেই দুই জ্বালানির দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ