স্বাধীনতা দিবসেই গান্ধিজি-নেতাজিকে ‘চরম অপমান’ করে পোস্টার পেট্রোলিয়াম মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। আর আজকের দিনেই স্বাধীনতা সংগ্রামের তিন প্রধান সেনানি মহাত্মা গান্ধি, নেতাজী সুভাষ চন্দ্র বসু ও ভগ‍ৎ সিংহকে ‘চরম অপমান’ করে ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টার পোস্ট করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। ওই পোস্টার ঘিরে নিন্দার ঝর উঠেছে। অনেক নেটা নাগরিক পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরিকে উদ্দেশ্য করে লিখেছেন ‘আপনার মতো লোক স্বাধীন ভারতের মন্ত্রী এর চেয়ে লজ্জার কিছু নেই।’

কী রয়েছে ওই পোস্টারে?

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টার আপলোড করেছে পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রক। ওই পোস্টারে রাখা হয়েছে মহাত্মা গান্ধি, নেতাজি সুভাষ চন্দ্র বসু, শহিদ ভগ‍ৎ সিংহ, বিনায়ক দামোদর সাভারকর, লালকেল্লা, অশোক চক্র ও জাতীয় পতাকার ছবি। সবচেয়ে বিস্ময়ের হলো-ওই পোস্টারে মহাত্মা গান্ধির চেয়েও সাভারকরের ছবি বড় করে দেখানো হয়েছে। গান্ধিজির নিচে রাখা হয়েছে নেতাজি ও ভগ‍ৎ সিংহের ছবি। তাও আবার ভগ‍ৎ সিংহের চেয়ে নেতাজির ছবি ছোট। বার্তা দেওয়া হয়েছে ‘স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় নেতা ছিলেন সাভারকর। তাঁর চেয়ে গান্ধিজি ও নেতাজির অবদান অনেক কম।’ ছবিতে ঠাঁই পাননি দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল। যাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সিকি-আধুলি গোছের নেতারাও বিশেষ গর্ব অনুভব করেন।

কংগ্রেসের প্রতিক্রিয়া

পেট্রোলিয়াম মন্ত্রকের এমন বিতর্কিত পোস্টারকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। সাংবাদিকদের তিনি বলেন ‘প্রতিটি স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ইতিহাস বিকৃত করার পাশাপাশি বিশ্বাসঘাতকদের বীর বানানোর চেষ্টা চালাচ্ছে। যাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের সাথে সহযোগিতা করে আমাদের মধ্যে বিভাজন এবং ঘৃণার বীজ বপন করেছিলেন। গান্ধিজি-নেতাজি-জহরলাল নেহরু-সর্দার বল্লভভাই পটেলদের অবদান মুছে দেওয়ার এমন ঘৃণ্য প্রয়াসের সঠিক জবাব সাধারণ মানুষই দেবেন।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি