‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভার মতোই লোকসভায় তৃণমূলের সংসদীয় দল ভেঙে খানখান হয়ে গিয়েছে। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ সাংসদরা তৃণমূলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে আলাদা গোষ্ঠী গড়ে এনডিএ’কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। আর সতীর্থদের এমন ডিগবাজিকে বিঁধেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বিদ্রোহী সাংসদদের ‘লোভী-গদ্দার ও ভীতু’ আখ্যা দিয়েছেন তিনি। এমনকি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকেও আলাদা করে বিঁধেছেন।

সোমবার (৮ জুন) বিকেলে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) তিনি মহুয়া লিখেছেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকেই জিতেছিলেন সাংসদরা। সাধারণ মানুষের রায় এনডিএ-র পক্ষে ছিল না। লোভী, স্বার্থপর, দেশদ্রোহীরা এখন দয়া করে বিজেপিতে যোগ দিন এবং আপনাদের আসন থেকে পদত্যাগ করুন এবং বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করুন। দেখা যাক আপনারা কত বড় হিরো।’

এখানেই থামেননি কৃষ্ণনগরের সাংসদ। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে আলাদাভাবে নিশানা করে মহুয়া লিখেছেন, ‘আপনি তড়িঘড়ি দিল্লিতে ছুটে যাচ্ছেন, তার কারণ আমিত শাহজি আপনাকে তলব করেছেন? কিছুটা সাহস তো দেখান। আপনি ভারতের হয়ে খেলেছেন। আমাদের জেলার (নদিয়া) ভোটাররা আপনাকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। খানিকটা লজ্জিত হোন এবং সাহস দেখান।’

আন্যদিকে, বিদ্রোহী শিবিরের নেতৃত্ব দেওয়া শতাব্দী রায়ের বাড়িতে ইতিমধ্যে্ই বৈঠকের জন্য হাজির হতে শুরু করেছেন তৃণমূল ভেঙে নয়া গোষ্ঠীতে সামিল বিধায়করা। ইতিমধ্যে্ই পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বোলপুরের সাংসদ অসিত কুমার মাল, মথুরাপুরের সাংসদ বাপি হালদার। বাকিরাও খুব শিগগিরই পৌঁছবেন বলে জানা গিয়েছে। কতজন সাংসদ বৈঠকে যোগ দেন, তাই দেখার।

অপারেশন সিঁদুর’-এর পর প্রথম, দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক