সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্পত্তির লোভে সম্পর্কের সব বন্ধন ভেঙে পড়ার এক শিউরে ওঠা ঘটনা সামনে এল গুজরাটে। ঘুমন্ত বাবা-মাকে খুন করে, প্রমাণ লোপাট করতে দেহে আগুন লাগানোর অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। ভাবনগরের তালাজা এলাকায় এই নির্মম কাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তালাজার রামটেকরি এলাকায় বসবাসকারী কিশোরভাই বৈঠা ও তার স্ত্রী রেখাবেনের অর্ধদগ্ধ দেহ তাদের শোবার ঘর থেকে উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি অগ্নিকাণ্ডে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে করা হয়েছিল। সেই অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু ময়নাতদন্তের রিপোের্ট সামনে আসতেই বদলে যায় গোটা ছবিটা। রিপোর্টে জানা যায়, কিশোরভাইকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, আর রেখাবেনকেও অন্যভাবে হত্যা করা হয়েছে।তদন্তে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। মৃত দম্পতির ছেলে বিমল ও তার স্ত্রী হেতালের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। কিশোরভাইয়ের ভগ্নীপতি রাজেশভাই অভিযোেগ দায়ের করেন, যেখানে তিনি জানান-বিমল দীর্ঘদিন ধরে বাবার কাছে টাকা দাবি করছিল। ঋণের বোঝা বাড়তে থাকায় বাড়ি, দোকান ও মায়ের গয়না বিক্রি করার জন্য চাপ সৃষ্টি করছিল সে। এই নিয়েই পরিবারে প্রায়শই অশান্তি চলত।

আরও পড়ুনঃ রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

পুলিশের দাবি, ঘটনার দিন রাতে বিমল ও তার স্ত্রী পরিকল্পনা করে বাড়িতে আসে। খুনের পর তারা বাইরে গিয়ে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে এবং পরে ‘আগুন লাগার’ খবর পেয়ে বাড়িতে ফিরে আসে। এই পুরো ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। প্রায় ১২ দিনের তদন্তের পর পুলিশ বিমল, তার স্ত্রী এবং আরও দু’জন সহযোগীকে গ্রেফতার করেছে। গুজরাত পুলিশ জানিয়েছে, খুন, সম্পত্তি দখলের চেষ্টা ও প্রমাণ নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা