আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জম্মুর কিস্তওয়াড়ে সকাল থেকেই সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই জম্মু ও কাশ্মীরের(Jammu and Kashmir) বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই সম্ভাবনা যখন ক্রমশই বাড়ছে তখন সেখানে জঙ্গি অনুপ্রবেশের(Militant Infiltration) ঘটনাও বেড়ে চলেছে। বাড়ছে সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের(Clash of Militants with Army) ঘটনাও। গতকাল অর্থাৎ শনিবারই অনন্তনাগে তল্লাশি অভিযান চালানোর সময় অতর্কিতে সেনার ওপর হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ১৯ রাষ্ট্রীয় রাইফেলসের ২ জওয়ান নিহত হন। আহত হন আরও ৪ জন। তল্লাশি অভিযানের সময় ২জন স্থানীয় বাসিন্দাও আহত হন। তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেই ঘটনার রেশ কাটার আগেই এদিন অর্থাৎ রবিবার সকাল থেকেই শুরু হয়েছে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। এদিন সকালে এই ঘটনা ঘটেছে জম্মুর কিস্তওয়াড়ে(Kistwad)। সেনা সূত্রে খবর, জইশের(Jaish-e-Mohammed) কয়েক জন জঙ্গিকে চার দিক থেকে ঘিরে ফেলেছে সেনা।

আরও পড়ুন, প্রয়াত ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী ও কংগ্রেস নেতা নটবর সিং

জানা গিয়েছে, জম্মুর কিস্তওয়াড়ে রবিবার সকাল থেকেই সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। দু’পক্ষের মধ্যেই গুলির লড়াই জারি রয়েছে। এই অভিযানে নামানো হয়েছে প্যারা কমান্ডোও। কিস্তওয়াড়ের একটি প্রত্যন্ত জঙ্গলে জঙ্গিদের গতিবিধির খবর পেয়েই রবিবার সকালে অভিযান চালায় পুলিশ এবং সেনার যৌথবাহিনী। এই অভিযানে যোগ দেয় প্যারা কমান্ডোও। নৌনাত্তা এবং নাগেনি পেয়াস এলাকা সংলগ্ন ওই জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। পুরো জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে। কিস্তওয়াড়েই রয়েছে ৩টি বড় বিদ্যুৎ প্রকল্প— কাওয়ার, কেরু, পাকাল-ডুল। বিদ্যুৎপ্রকল্পগুলির কাছেই এই গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, কোন শর্তে পুরোনো পারমিটে নতুন গাড়ি, জানিয়ে দিল পরিবহণ দফতর

জম্মু ও কাশ্মীর পুলিশ শনিবারই কাঠুয়ায় জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ করে। মূলত সেটি স্কেচের আকারে প্রকাশ করা হয়। এই ৪ জঙ্গিকে শেষবার কাঠুয়া জেলায় দেখা গিয়েছে। মালহর, বানি, সেওজধর এলাকায় এই চার জঙ্গিকে শেষবার দেখা যায়। এই চার জঙ্গির খোঁজ যাঁরা দিতে পারবেন, তাঁদের ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণাও করা হয়েছে। উল্লেখ্য, জম্মুতে ইতিমধ্যেই কাঠুয়া ও ডোডায় জঙ্গি হামলা হয়েছে। তারপরই গতকালের অনন্তনাগের ঘটনা এবং এদিন সকালে কিস্তওয়াড়ের ঘটনা। বেশ কিছু রিপোর্টের দাবি, পাকিস্তান থেকে কাশ্মীরে বেশ কিছু জঙ্গি অনুপ্রবেশ হয়েছে। তারা মূলত জম্মু এলাকায় ছড়িয়ে গিয়েছে। এরপর ধীরে ধীরে কাশ্মীরের বুকেও সন্ত্রাসবাদের খবর আসছে।  

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ