ছত্তিশগড়ের সুকমায় ভোট চলাকালীনই মাওবাদী-CRPF গুলিযুদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, সুকমা: শেষ বেলাতে বিপত্তি। মঙ্গলবার বিধানসভার প্রথম দফার ভোটের  শেষ লগ্নে সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে আধা সেনা জওয়ানদের তীব্র গুলির লড়াইয়ের ঘটনা ঘটেছে। বন্দুকযুদ্ধে আধা সেনার তিন জওয়ান আহত হয়েছেন। যদিও তারা সঙ্কটমুক্ত বলে জানা গিয়েছে। আধা সেনার পাল্টা গুলিতে অবশ্য মাওবাদীদের কেউ হতাহত হয়েছে কিনা, তা জানা যায়নি।

এদিন নকশাল অধ্যুষিত বস্তার ডিভিশন-সহ বিভিন্ন জেলায় প্রথম দফায় ২০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। নিরাপত্তার কথা ভেবে নকশাল অধ্যুষিত এলাকায় বিকেল তিনটের মধ্যেই ভোটগ্রহণ শেষ করা হয়েছে। সকালেই সুকমা জেলায় ভোটগ্রহণ চলাকালীন এক আইইডি বিস্ফোরণে আধা সেনার এক জওয়ান আহত হয়েছিল। ওই বিস্ফোরণের ঘটনার পরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এদিন দুপুরে তল্লাশি চালানোর সময়েই তাডমেটলা এবং দুলেড গ্রামের মধ্যবর্তী জঙ্গলে আধা সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা।  

হামলায় খানিকটা হতচকিত হয়ে পড়লেও জবাবে পাল্টা গুলি চালাতে শুরু করে আধা সেনা জওয়ানরা। প্রায় ২০ মিনিট ধরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। মাওবাদীদের গুলিতে তিন সেনা জওয়ান আহত হন। গুলি ছুঁড়তে-ছুঁড়তে গভীর জঙ্গলে পালিয়ে যায় হামলাকারীরা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এদিন আধা সেনা জওয়ানদের উপরে হামলা চালিয়েছে মাওবাদীদের দণ্ডকারণ্য এরিয়া স্কোয়াডের সদস্যরা।

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে