গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে বাইকার সিয়ার বিস্ফোরক বয়ান, গ্রেফতার অভিযুক্ত কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে বাইকে গাড়ির ধাক্কা দেওয়ার ঘটনায় বাইকার সিয়া মুখ খোলার পর অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত কল্যাণ বাইনসলা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছিল, একটি সাদা গাড়ি বাইক নিয়ে যাওয়ার সময় সিয়াকে ধাক্কা দেয়। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়েন তিনি। ঘটনার পর গাড়িটি না থামিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে চালকের বিরুদ্ধে।

ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। গুরুগ্রাম পুলিশও স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করে। এর মধ্যেই অভিযুক্ত কল্যাণ বাইনসলা দাবি করেন, তিনি ইচ্ছাকৃত ভাবে সিয়ার বাইকে ধাক্কা দেননি। তাঁর দাবি, রাস্তায় ২০ জনেরও বেশি বাইকার ছিলেন। তাঁরা বার বার গতি কমাচ্ছিলেন এবং বাড়াচ্ছিলেন। এমন পরিস্থিতির মধ্যেই দুর্ঘটনাটি ঘটে বলে দাবি করেন তিনি। অভিযুক্তের সেই দাবির পাল্টা জবাব দেন সিয়া। ভিডিয়ো বার্তায় তাঁর প্রশ্ন, ধাক্কাটি যদি অনিচ্ছাকৃতই হত এবং তাঁর জন্য অভিযুক্তের সত্যিই খারাপ লাগত, তা হলে গাড়ি থামিয়ে তাঁকে সাহায্য করা হল না কেন? সিয়ার দাবি, দুর্ঘটনার আগে তাঁকে গাড়ি নিয়ে ধাওয়া করা হয়েছিল। গাড়িটি একাধিক লেন বদলে তাঁর বাইকের কাছে এসে ধাক্কা মারে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

সিয়ার কথায়, ‘যদি আমার জন্য এতটাই খারাপ লাগত, তা হলে গাড়ি থেকে নেমে এক বার অন্তত দেখে যেতেন আমি ঠিক আছি কি না।’  তিনি আরও জানান, দুর্ঘটনার সময় সামান্য কয়েক সেকেন্ডের হেরফেরেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাঁর একাধিক হাড় ভাঙতে পারত, এমনকি প্রাণহানিও ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন সিয়া। সিয়ার বক্তব্য এবং ভাইরাল হওয়া ভিডিয়ো ঘিরে যখন অভিযুক্তকে নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে, তখনই কল্যাণ বাইনসলাকে গ্রেফতার করল গুরুগ্রাম পুলিশ। এখন তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, ঠিক কী ভাবে এবং কোন পরিস্থিতিতে ওই সংঘর্ষ ঘটেছিল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে