পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ মাস ধরে নিখোঁজ পরিবারের সদস্য! কোনও মানুষ নয়, হারিয়ে যাওয়া একটি নাড়ু গোপালের মূর্তি খুঁজতে এবার বিশেষ তদন্তকারী দল গঠন করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শুধু একটি থানাই নয়, তিনটি থানার পুলিশ এবং এক সিএসপির নেতৃত্বে নতুন করে শুরু হচ্ছে তদন্ত।

ঘটনার সূত্রপাত গত ২৯ জানুয়ারি। গোয়ালিয়রের অলকাপুরি এলাকার বাসিন্দা বিজয়া শর্মা সেদিন নাড়ু গোপালের মূর্তি সঙ্গে নিয়ে মহারাজ বড়া এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত একটি গরুর গাড়িতে মূর্তিটি রেখে চলে আসেন বলে তাঁর দাবি। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে তিনি ঘটনাস্থলে ফিরে গিয়ে বহু খোঁজাখুঁজি করলেও মূর্তির আর কোনও সন্ধান মেলেনি। এরপর তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। কিন্তু দীর্ঘ পাঁচ মাস পেরিয়ে গেলেও মূর্তির কোনও হদিস মেলেনি। শেষ পর্যন্ত বিজয়া শর্মা গোয়ালিয়রের ইন্সপেক্টর জেনারেল (আইজি) অরবিন্দ সাক্সেনার দ্বারস্থ হন। তাঁর আবেদনকে গুরুত্ব দিয়ে আইজি সিএসপি কিরণ আহিরওয়ারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন। এই দলে তিনটি থানার পুলিশ সদস্য রয়েছেন। পুরনো তথ্য ও সূত্র নতুন করে যাচাই করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বারাসত আদালতে ঢুকতেই দেবরাজকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুমুল উত্তেজনা

বিজয় শর্মা বলেন, নাড়ু গোপাল তাঁর কাছে কেবল পুজোর মূর্তি না, পরিবারেরই একজন সদস্য। মূর্তিটি হারিয়ে যাওয়ার পর থেকে তাঁদের পরিবারের শান্তি হারিয়ে গিয়েছে। তিনি দাবি করেন, স্বপ্নে নাড়ু গোপাল তাঁকে জানিয়েছেন যে, তিনি কোথাও আহত অবস্থায় রয়েছেন। সেই বিশ্বাস থেকেই তিনি ঘোষণা করেছেন, মূর্তিটি যে উদ্ধার করে ফিরিয়ে দেবেন, তাঁকে ৫ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। বিজয় শর্মা বলেন, ‘২৯ জানুয়ারি মাধবগঞ্জ এলাকায় একটি গরুর গাড়িতে ভুল করে আমার নাড়ু গোপালকে রেখে চলে আসি। তারপর থেকে আমি ও আমার বোন মানসিকভাবে ভেঙে পড়েছি। ও চলে যাওয়ার পর থেকে বাড়ির কারও মন ভালো নেই।’ এই প্রসঙ্গে আইজি অরবিন্দ সাক্সেনা জানান, প্রথম দফায় কোতোয়ালি থানার পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করলেও মূর্তির সন্ধান পাওয়া যায়নি। তাই তদন্তের পরিধি বাড়িয়ে পাশের থানাগুলোকেও যুক্ত করা হয়েছে। তাঁর কথায়, ‘বিজয়া শর্মার আবেদনের ভিত্তিতেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। মূর্তিটি উদ্ধার করতে এবং অভিযোগকারীর বিশ্বাসের মর্যাদা রাখতে পুলিশ সবরকম চেষ্টা চালাবে।’

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের