বারাসত আদালতে ঢুকতেই দেবরাজকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুমুল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। আয় বহির্ভূত সম্পর্ক, তোলাবাজি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। বুধবার পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। দেবরাজ চক্রবর্তীকে বারাসত আদালতে পেশ ঘিরে বৃহস্পতিবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। তদন্তকারী সংস্থার গাড়ি আদালতের ভিতরে ঢুকতেই ক্ষুব্ধ জনতার একাংশ ডিম ছুড়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশ।

আচমকা এই ঘটনায় আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতারের পর আদালতে তোলা হবে এই খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার দুপুর থেকেই বারাসত আদালত চত্বরে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থক, আইনজীবী এবং বহু সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং আদালত চত্বর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। তবে এই নজিরবিহীন নিরাপত্তা নিয়েই প্রশ্ন তোলেন আইনজীবীদের একাংশ। তাঁদের দাবি, আগে বহু গুরুত্বপূর্ণ মামলার অভিযুক্তকে আদালতে আনা হলেও এত কড়া নিরাপত্তা দেখা যায়নি। ফলে দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রে প্রশাসনের এই বিশেষ ব্যবস্থা নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে। আদালতে উপস্থিত মানুষের একাংশও দেবরাজের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের বেআইনি কার্যকলাপের অভিযোগের সঙ্গে তাঁর নাম জড়িয়ে ছিল।

আরও পড়ুন: দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল ‘কালীঘাট তৃণমূল’

কড়া নিরাপত্তার মধ্যে গাড়ি থেকে নামিয়ে দেবরাজ চক্রবর্তীকে আদালতের লকআপে নিয়ে যাওয়া হয়। মাথায় কালো টুপি পরে থাকা দেবরাজকে এদিন কোনও প্রশ্নের উত্তর দিতে দেখা যায়নি। কোনও প্রতিক্রিয়া না জানিয়েই তিনি নীরবে একপ্রকার দৌড়ে কোর্ট লকআপে প্রবেশ করেন। এখন আদালত তাঁকে কত দিনের পুলিশি হেফাজতে পাঠায় এবং তদন্তে নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে। অন্যদিকে, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় দেবরাজের স্ত্রী অদিতি মুন্সিকে ৬ ঘণ্টা জেরা করেছে পুলিশ এবং দেবরাজের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। উল্লেখ্য, রাজনৈতিক জীবনের শুরুতে পূর্ণেন্দু বসুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন দেবরাজ। পরে সুজিত বসুর ঘনিষ্ঠ বৃত্তে যোগ দেওয়ার পর সংগঠনের ভিতরে তাঁর প্রভাব দ্রুত বাড়তে থাকে। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবেও তিনি পরিচিত পান। উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূল সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজারহাট, নিউ টাউন ও বাগুইআটি-সহ বিস্তীর্ণ এলাকায় নিজের রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ।

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?