নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক অশান্তি। আর সেই অশান্তিই শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনল। চণ্ডীগড়ে নিজের সরকারি আবাসনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক পুলিশ হেড কনস্টেবলের। বাবাকে গুলি করে খুন  করার অভিযোগ উঠেছে ১৮ বছরের নাবালক ছেলের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমিকাকে দ্রুত বিয়ে করার দাবি নিয়েই বাবা-মায়ের সঙ্গে ছেলের বিবাদ চরমে উঠেছিল।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কনস্টেবল তাঁর ছেলেকে প্রেমিকার সঙ্গে বিয়ের জন্য ২১ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। কারণ তাঁর আগে বিয়ে করা ভারতীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তবে বাবার কথা শুনতে নারাজ ছিল ছেলে।  মৃত পুলিশকর্মীর নাম নিতিন সিং। তিনি চণ্ডীগড় পুলিশ সদর দফতরের অ্যাকাউন্টস শাখায় কর্মরত ছিলেন। শুক্রবার সেক্টর ২২-এর সরকারি আবাসন থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মাথায় গুলির আঘাত ছিল। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন: পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

তদন্তে জানা গিয়েছে, বহিরাগত কেউ বাড়িতে ঢুকে হামলার চেষ্টা করেছে এটাই সকলকে বোঝানোর চেষ্টা করেছিল আরমান। তবে তদন্তে সেই দাবি নিয়ে অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশ জানিয়েছে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। খুনের পাশাপাশি বেআইনি অস্ত্র রাখা ও ব্যবহারের ধারাতেও মামলা করা হয়েছে। পুলিশ কর্মকর্তা সুদেশ কুমার বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে আরমানের তর্ক-বিতর্ক হয়। সে একটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিল এবং তা অবিলম্বে করতে চেয়েছিল। কিন্তু তার বাবা-মা অনড় ছিলেন যে, ২১ বছর বয়স পূর্ণ হওয়ার আগে সে বিয়ে করতে পারবে না। আরমান তার বাবা-মায়ের ওপর চাপ দিচ্ছিল যেন ওই মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু তারা সেই দাবি প্রত্যাখ্যান করেন। এছাড়া সে নিজের বিভিন্ন প্রয়োজনে বাবা-মায়ের কাছে টাকাও দাবি করেছিল।’ এছাড়াও পুলিশের দাবি, চলতি বছরের শুরুর একটি সড়ক দুর্ঘটনার মামলাতেও আরমান গ্রেফতার হয়েছিল। সেই ঘটনায় আরমান তাঁর বন্ধুর থার গাড়ি দিয়ে মোটরবাইকে ধাক্কা দিলে দুই ভাইয়ের মৃত্যু হয়েছিল। ওই মামলায় গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পেয়েছিল। 

 

‘সবটা উজার করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খড়্গপুর, লাঠি-রড দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীকে খুন, আহত আরও ৩

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের