পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পছন্দের সরকার। এতদিন পশ্চিমবঙ্গে সভা করতে গেলে বাধার মুখে পড়তে হত। সেই বাধা-বিপত্তি এখন কেটে গিয়েছে। বিজেপি সরকার রাজ্যে এসেছে, আর সেই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে বাংলায় সংগঠনের বিস্তার করতে চাইছে আরএসএস। সেই কারণে আগামী ৮ অক্টোবর ঠিক মহালয়ার দুদিন আগে রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। আগামী ৮ অক্টোবর সংঘচালক পূর্ব বর্ধমানে আসবেন বলে জানা গিয়েছে।

আসন্ন নির্বাচন এবং সংগঠন নিয়ে প্রচারকদের সঙ্গে সেই সময়ে বৈঠক করার কথা রয়েছে মোহন ভাগবতের। বদল আসছে সঙ্ঘের সাংগঠনিক পরিকাঠামোয়। সেই বিষয়গুলি নিয়ে রাজ্য সফরে আসছেন মোহন ভাগবত। ঠিক দুর্গাপুজোর আগে আরএসএস প্রধানের পশ্চিমবঙ্গ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের বাবার মাছ-মাংস বিতর্ক বাঙালিদের মনে ধাক্কা দিয়েছে। দুর্গাপুজোর সময়ে বাঙালি কী খাবে বা খাবে না তা নিয়ে বাগেশ্বর বাবার বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে আপামর বাঙালি। তাই ঠিক বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সময়ে মোহন ভাগবতের সফর ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তিনি মাছ-মাংস বিতর্কে কোনও বক্তব্য রাখেন কিনা সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। সূত্রের খবর, এই সফরকালে সঙ্ঘ প্রধান পশ্চিমবঙ্গের পাঁচটি করে জেলা নিয়ে সভা করবেন। তার মধ্যে একটি রয়েছে উত্তরবঙ্গ, বাকিগুলি হল বর্ধমান-নবদ্বীপ, মেদিনীপুর এবং কলকাতা। এই পাঁচটি সভা করেই সঙ্ঘের সংগঠনের বিস্তার করবেন তিনি।

আরও পডুন: ‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

সূত্রের খবর, বঙ্গে সফরকালে বিজেপি নেতৃত্বকে কড়া বার্তাও দিতে পারেন মোহন ভাগবত। বিশেষ করে তোলাবাজি ও পদ্ম শিবিরের তৃণমূলীকরণ নিয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বকে বার্তা দিতে পারেন আরএসএস প্রধান। তৃণমূলের তোলাবাজি, সিন্ডিকেট রাজের বিরুদ্ধেই মানুষ ভোট দিয়ে রাজ্য়ে ক্ষমতাতে এনেছে বিজেপিকে। কিন্তু সেই বিজেপির একাংশ তোলাবাজিতে যুক্ত হওয়ায় ক্ষুব্ধ আরএসএস। তোলাবাজি সংস্কৃতি চলতে থাকলে তার দায় সঙ্ঘ নেবে না এমনটাই নেতৃত্বকে সাফ বার্তা দেবেন মোহন ভাগবত। তেমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

‘সবটা উজার করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?