উপমুখ্যমন্ত্রীর নায়িকা হওয়ার সুবাদে মিলছে সরকারি গাড়ি, নাইডু সরকারের স্বজনপ্রীতিতে ক্ষুব্ধ নেটিজেনরা

সম্প্রতি সরকারি গাড়িতে চেপে একটি ইভেন্টে যেতে দেখা গিয়েছিল দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়ালকে, সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কে জেরবার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘সরকারি গাড়ি’ ফুর্তির জন্যে নয়! সম্প্রতি সরকারি গাড়িতে চেপে একটি ইভেন্টে যেতে দেখা গিয়েছিল দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়ালকে, সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কে জেরবার। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কীর্তি দেখে অবাক হয়ে গেলেন নেটিজেনরা। নাইডু সরকারর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুললেন নীতি পুলিশরা। সাধারণত জনগণের জন্যে সরকার, আর বিভিন্ন প্রয়োজনে সরকারি গাড়ি ব্যবহৃত হয়। যেগুলো শুধুমাত্র সরকারি কর্মচারীরাই ব্যবহার করতে পারেন। সেখানে সরকারি গাড়িতে অভিনেত্রী নিধিকে দেখেই নাইডু সরকারের সমালোচনার ধুম উঠেছে। কেননা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হরি হারা বীর মাল্লু’ ছবিতে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী নিধি আগরওয়াল।

নেটিজেনরা দাবি করেছেন যে, উপমুখ্যমন্ত্রীর নায়িকা হওয়ার কারণেই নাইডু সরকারের বিশেষ খাতির পাচ্ছেন নিধি আগর ওয়াল। আর এটা একেবারেই বেআইনিভ। সম্প্রতি সরকারি গাড়িতে চেপে বিজয়ওয়াড়ায় দেখা গিয়েছিল নিধিকে, সেটাই সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেত্রী যে গাড়ি থেকে নামছেন সেই গাড়ির নম্বর প্লেটে ‘সরকারি কর্তব্য পালন’ লেখা রয়েছে। জানা গিয়েছে, সেই গাড়ি করে অভিনেত্রী একটি ইভেন্টে যোগ দিতে মলে গিয়ে ছিলেন। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা দাবি করেছেন যে, নিধি কীভাবে নিজের ব্যক্তিগত কাজের জন্যে একটি সরকারি গাড়ি পেলেন। তবে কী পবন কল্যাণকে তাঁর ক্ষমতার অপব্যবহারের করছেন? একজন নেটিজেন টুইট করেছেন, “সরকার কি চলচ্চিত্র অভিনেতাদেরও বিনামূল্যে গাড়ি দেয়?”

 

এরপর আরেকজন এক্স ব্যবহারকারী অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণকে লক্ষ্য করে লিখেছেন, “পবন কল্যাণ আপনার মতো ক্ষমতা ব্যবহার করতে আর কেউ জানে না, DCM।” আরও একজন এক্স ব্যবহারকারী টুইট করেছেন, “জনগণ আপনাকে তাদের ভাল করার জন্য ক্ষমতা দিয়েছে, আপনার সঙ্গে অভিনয় করা নায়িকাদের সরকারি গাড়ি দেওয়ার জন্য নয়। ক্ষমতার অপব্যবহার করছেন।” তবে এখনও পর্যন্ত, নিধি অন্ধ্রের সরকারি গাড়িতে ভ্রমণ সম্পর্কে কোনও বিবৃতি শেয়ার করেননি। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছিল পবন কল্যাণের ‘হরি হারা বীর মাল্লু’। যেটি বক্সঅফিসে বেশি আয় করতে ব্যার্থ হয়েছিল। মাত্র ৮৪.৩ কোটি টাকা (সকল ভাষায়) সংগ্রহ করেছিল। ছবিটির বাজেট ছিল ২৫০ কোটি টাকা। এরপর নিধিকে প্রভাস অভিনীত ‘দ্য রাজা সাব’-এ দেখা যাবে। যেখানে তিনি একজন নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন। ছবিটির ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে, তবে, পিছিয়ে যেতে পারে।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান