গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলে, শেখার কোনও বয়স নেই। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলে। শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় শিক্ষা, জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি মানুষ এবং প্রতিটি পরিস্থিতিই আমাদের নতুন কিছু শেখায়। তাই গোটা জীবন ধরে পড়াশোনা করলেও জ্ঞান অর্জনের শেষ হয় না। শেখার যে কোনও বয়স হয় না সেটাই প্রমাণ করলেন ৬৩ বছরের বৃদ্ধা।  গ্রামের মুখিয়া হতে ৬৩ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে  দিয়েছেন তিনি।  

মহেন্দ্রগড় জেলার দেবনগর (চামাধেরা) গ্রামের বাসিন্দা ৬৩ বছর বয়সী সুশীলা দেবী হাজার হাজার মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। পরিবারের  কারণে পঞ্চম শ্রেণির পর তাঁর শৈশবের পড়াশোনায় ছেদ পড়ে। তবে, বই পড়ার প্রতি তাঁর অনুরাগ কখনও কমেনি। বিয়ের পরেও তিনি নিয়মিত সংবাদপত্র পড়া এবং জ্ঞানের উৎস খোঁজা অব্যাহত রেখেছিলেন। একদিন, তাঁর ছেলে বিষ্ণু, মায়ের পড়াশোনার প্রতি আগ্রহকে গুরুত্বের সঙ্গে দেখেন। তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS)-এর দশম শ্রেণির পরীক্ষার ফর্ম পূরণ করতে তাঁকে সাহায্য করেন। শুরুতে দশম শ্রেণির গণিত, বিজ্ঞান এবং ইংরেজি পাঠ্যক্রমকে কঠিন মনে হলেও, ছেলে, মেয়ে এবং স্বামীর সমর্থনে তিনি হাল ছাড়েননি। পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা পড়াশোনা করতেন। ২০২৬ সালের এপ্রিলে হওয়া পরীক্ষার ফলাফল ঘোষণার পর সকলে অবাক হয়ে যান।  সুশীলা দেবী ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হন। তিনি ইংরেজিতে ৮৯, বিজ্ঞান ও প্রযুক্তিতে ৮৮, গণিতে ৭৮, চিত্রকলায় ৭৬ এবং হিন্দিতে ৬৭ নম্বর পেয়েছেন। তাঁর এই সাফল্যে পরিবারে বয়ে গিয়েছে খুশির জোয়ার। 

আরও পড়ুন: পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

এই সাফল্য নিয়ে বৃদ্ধা বলেন, ‘আমি সকল নারী ও যুবতীকে বলতে চাই যে, শিক্ষার কোনো বয়সসীমা নেই। শেখার ইচ্ছা ও পরিবারের সমর্থন থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।’ তিনি বলেন, তাঁর এই যাত্রা এখানেই থেমে থাকবে না। বৃদ্ধা জানিয়েছেন তিনি তাঁর পড়াশোনা চালিয়ে যাবেন। ৬৩ বছর বয়সে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুশীলা দেবী প্রমাণ করেছেন যে, স্বপ্ন আর ইচ্ছার মাঝে বয়স কখনোই বাধা হতে পারে না।   

করোনার ওমিক্রনের উপরূপ RF.5 এর থাবা, জেনে নিন উপসর্গ ও বিপদের মাত্রা

যবের জল কেন এত উপকারী? নিয়মিত পান করলে মিলবে সাত অবাক করা উপকার

রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা

সোনার গয়না কোথায় রাখলে মা লক্ষ্মীর কৃপা মিলবে? জেনে নিন গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম

আর্থিক সঙ্কট দূর করতে বাড়ির বিশেষ কোণে বসান দেবী লক্ষ্মীর প্রিয় গাছ

শ্রাবণ মাসে একাধিক গ্রহের শুভ সংযোগ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?