মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

মাত্র ৩০ বছরেই সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জনপ্রিয় হরিয়ানভি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহির।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৩০ বছরেই সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জনপ্রিয় হরিয়ানভি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহির। বর্তমানে তরুণদের হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১ থেকে ৮০, যে কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে সব। এবার চোখভরা স্বপ্ন পূরণ না করেই চলে গেলেন দিব্যাঙ্কা। প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে উত্তর প্রদেশে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছেন। তাঁর মৃত্যুতে বিনোদন মহলে শোকের ছায়া নেমেছে। স্বাভাবিকভাবেই এত কম বয়সে তাঁর মৃত্যুর ঘটনা কেউই মেনে নিতে পারছেন না। বেশ কয়েকজন শিল্পী তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে, তার পরিবার এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কে ছিলেন দিব্যাঙ্কা সিরোহি?

মূলত উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা ছিলেন দিব্যাঙ্কা। তবে বর্তমানে তিনি তাঁর বাবা-মা এবং ঠাকুমার সঙ্গে গাজিয়াবাদে বসবাস করছিলেন। চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ সম্পন্ন করার পর সিকিমে এমবিএ করেছিলেন তিনি। পরিবারে তাঁর ভাই হিমাংশু এবং বোন দীপংশু ও জসমীতকে রয়েছেন। গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক গানে অভিনয় করেছিলেন দিব্যাঙ্কা। আঞ্চলিক বিনোদন জগতে নিজের ছাপ ফেলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও শক্তিশালী উপস্থিতি ছিল তাঁর, ইনস্টাগ্রামে ১.৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল। টিকটকে থেকেই তাঁর খ্যাতির যাত্রা শুরু হয়, যেখানে তাঁর একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল, যা তাঁকে পরিচিতি দেয়।

একটি সাক্ষাৎকারে নিজের শুরুর দিনগুলো নিয়ে দিব্যাঙ্কা জানিয়েছিলেন, “ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি আমার আগ্রহ ছিল। একবার আমি পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মার ‘মেরি মাম্মি নু পসন্দ নি তু’ গানটিতে একটি নীল স্যুট পরে টিকটকে একটি ভিডিও বানিয়েছিলাম, যা আমার অভিব্যক্তির কারণে ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ভিডিওটি প্রায় ২ কোটি ভিউ পেয়েছিল। এরপর টিকটকে আমার ফলোয়ারের সংখ্যা ৫০ লক্ষে পৌঁছে যায়।’ দিব্যাঙ্কার ইনস্টাগ্রামে শেষ পোস্টটি ছিল ১৯ মার্চ। ভিডিওটিতে তাঁকে নীল ও সাদা ফুলের নকশার একটি পোশাক পরে বি প্রাক এবং আফসানা খানের ‘বারসানা মিলা হ্যায়’ গানে নাচতে দেখা গিয়েছিল। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তরা শোক প্রকাশ করছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল