চারদিনের ভারত সফরে দিল্লিতে হাসিনা, স্বাক্ষরিত হতে পারে সাত চুক্তি

প্রায় তিন বছর পর সোমবার ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : প্রায় তিন বছর পর সোমবার ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। চার দিনের সফরে দু’দেশের মধ্যে সাত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে যাবতীয় আগ্রহ তিস্তা জল বণ্টন চুক্তি নিয়ে।

জলবণ্টন, রেল, বিজ্ঞান, প্রযুক্তি-সহ সাত চুক্তি সই করা হতে পারে দু’দেশের মধ্যে। রবিবার এ কথা জানিয়েছেন বাংলাদেশে বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘‘আশা করব, শেখ হাসিনার সফর সফল হবে। আমাদের লক্ষ্যপূরণে সাহায্য করবে এই সফর।’’ জ্বালানি নিয়েও দু’দেশের রাষ্ট্রনেতার সঙ্গে কথা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। দু’দেশের মধ্যে মউ স্বাক্ষরের প্রসঙ্গে মোমেন আরও জানিয়েছেন যে, এ নিয়ে আলোচনা চলছে। চুক্তির সংখ্যা আরও বাড়তেও পারে।

ভারত সফরের আগে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা তিস্তা জলবণ্টনের প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘‘আমি মনে করি, এই সমস্যার সমাধান হওয়া উচিত। এটি একটি দীর্ঘ দিনের সমস্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সমস্যা সমাধানে আগ্রহী।” চার দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে যাওয়ার কথা হাসিনার। সফরের প্রথম দিন দিল্লির হজরত নিজামউদ্দিন আউলিয়া দরগায় যাওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ,উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। সফরের শেষ দিন রাজস্থানের অজমেঢ়ে যাবেন। সেখান থেকে বাংলাদেশ ফিরে যাওয়ার কর্মসূচি রয়েছে।

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?