রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। একই সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সর্তকতা দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। শনিবার কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। রবিবার ছুটির দিনেও এই একই আবহাওয়া বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ায় উত্তর এবং দক্ষিণবঙ্গে(South Bengal) ঝড়-ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি হয়েছে।

রবিবার নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ,বীরভূম জেলাতে হালকা বৃষ্টি এবং সেই সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা সব রাজ্যের অন্যান্য জেলাতেও রবিবার হালকা বৃষ্টি হবে। সোম এবং মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা থাকছে। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি থাকছে। রবিবার উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর মনে করছে। সঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইবে। সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বাড়ি থেকে অতি বৃদ্ধ ভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিংপং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।

উত্তরবঙ্গের(North Bengal) অন্যান্য জেলাগুলিতে সোমবার ঝড় বৃষ্টি হবে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন রেওয়া , রাঁচি ও রোহতক এবং ক্যানিংয়ের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা গেছে। উত্তর-পূর্ব উত্তরপ্রদেশের ওপর দিয়ে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাই রাজ্যে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। আগামী সাতদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে ।কোথাও কোথাও ভারী বর্ষণ হবে। দক্ষিণবঙ্গে রবিবার ঝড় – বৃষ্টি চলবে। তারপর আগামী শুক্রবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন