‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর থেকে একে একে সামনে আসছে তৃণমূল নেতাদের সবরকম দুর্নীতি। গ্রেফতার হচ্ছেন তৃণমূলের ছোট, মাঝারি থেকে বড় নেতা। এই আবহে প্রকাশ্যে এল শ্রীরামপুরের ‘ত্রাস’ তৃণমূল কাউন্সিলর উত্তম রায়ের কুকীর্তি। যার নাকি এক নয়, দুই নয় সাত সাতটা বৌ, পাঁচটি রাজপ্রাসাদ। এমনকি, ৫০০ কোটি টাকার মালিকও তিনি।

জানা গিয়েছে, শ্রীরামপুর পুরসভার দাপুটে  কাউন্সিলর উত্তম রায়। তৃণমূলের টিকিটে প্রথমে ৬ নং ওয়ার্ড এবং পরে ৫ নং ওয়ার্ড মোট ৪ বারের কাউন্সিলর। জোর করে বাড়ি দখল, বিরোধীদের উপর অত্যাচার-সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এই কয়েক বছরে তার সম্পত্তি কয়েক শো কোটি টাকা। এমনটাই অভিযোগ উঠেছে। দার্জিলিং, দিঘাতে হোটেল সহ একাধিক জায়গায় বিলাবহুল বাড়ি বানিয়েছেন তিনি।রাজ্যে পালাবদলের পর সেই কাউন্সিলের বিরুদ্ধে সোচ্চার অত্যাচারীরা পথে নামলেন। এই দুর্নীতিগ্রস্থ কাউন্সিলর বিরুদ্ধে এবার শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখান তারা।

আরও পড়ুন-বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

তৃণমূল কাউন্সিলর উত্তম রায়কে সামনে পাওয়ায়, তার ছবিতে ডিম ছুড়ে বিক্ষোভে সামিল হন বিক্ষোভকারীরা। তাদের দাবি, অবিলম্বে এই কাউন্সিলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। এনিয়ে পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, তাঁর কাছে লিখিত কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই আইনগত ভাবে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে উত্তম রায়ের দাবি, তিনি যা করেছেন আইন মেনে করেছেন।

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ