৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা দলগুলোর মহারণ। আর মাত্র কয়েক দিন পরেই শুরু হবে বহু প্রতীক্ষিত সেই লড়াই। চার বছর অপেক্ষার পর প্রতিটি দলের একটাই লক্ষ্য থাকে সোনালি রংয়ের ট্রফি জয়। কোটি কোটি সমর্থকের স্বপ্ন আর খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের শেষ ঠিকানা এই ট্রফিই। ফুটবলপ্রেমীদের মধ্যে এই ট্রফিটি ঘিরে কৌতূহলের শেষ নেই। জানেন কি, বিশ্বকাপের এই ট্রফির পেছনেও রয়েছে এক চমকপ্রদ ইতিহাস? নিখাদ সোনা দিয়ে তৈরি এই ট্রফির সম্পর্কে যত জানবেন ততই অবাক হবেন।

কবে থেকে চালু হয়েছিল এই ট্রফি…

বিশ্বকাপ ট্রফির যাত্রা শুরু ১৯৩০ সালে। তখন প্রথম ফিফার উদ্যোগে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। ফিফার তৎকালীন সভাপতি জুলে রিমের নেতৃত্বে জন্ম নেয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ খেলা। উদ্বোধনী ম্যাচের সময় ট্রফিটির নাম ছিল ‘ভিক্টরি’। পরে বিশ্ব ফুটবলে জুলে রিমের অবদানের স্বীকৃতি হিসেবে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘জুলে রিমে ট্রফি’ পরবর্তীতে, ব্রাজিল তিনবার এই ট্রফি জিতে তা স্থায়ীভাবে নিজেদের করে নেওয়ার পর, ১৯৭৪ সাল থেকে বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফিটি চালু করা হয়। গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এই ট্রফিই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মানের প্রতীক হয়ে রয়েছে।

৫০ বছর ধরে বিশ্বকাপের ট্রফি বানায় একটি পরিবার

সবচেয়ে অবাক করার বিষয় হল, এই ট্রফি তৈরির দায়িত্ব দীর্ঘদিন ধরে সামলাচ্ছে ইতালির এক পরিবার। মিলানের বার্তোনি ম্যানুফ্যাকচারিং কোম্পানির হয়ে কাজ করতেন সিলভিও গাজ্জানিগা । সেই থেকে এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানের কাঁধেই রয়েছে বিশ্বকাপ ট্রফি তৈরির গুরুদায়িত্ব। গাজ্জানিগার মৃত্যুর পর তার ছেলে জর্জিও গাজ্জানিগা বর্তমানে এই কাজের দেখাশোনা করছেন। এই প্রতিষ্ঠানটি শুধু বিশ্বকাপই নয়, উয়েফা কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপের ট্রফিও তৈরি করে।

জেনে নিন বিশ্বকাপ ট্রফি সম্পর্কে তথ্য

উপাদান: ১৮ ক্যারেট খাঁটি সোনা 

উচ্চতা: ১৪ ইঞ্চি (৩৬.৫ সেমি) 

ওজন: ১৩ পাউন্ড (৬.১৭ কেজি) 

বর্তমান বাজারমূল্য: ২০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯০ কোটি  টাকা)

ট্রফির নকশা

ট্রফির নকশায় দেখা যায়, দুই মানব অবয়ব পৃথিবীকে উঁচু করে ধরে রয়েছে, যা বিশ্ব ফুটবলের ঐক্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর জুলে রিমে ট্রফি স্থায়ীভাবে সেলেসাওদের দিয়ে দেওয়া হয়। এরপর ১৯৭১ সালে ইতালির মিলানের শিল্পী সিলভিও গাজ্জানিগা বর্তমান ট্রফিটির নকশা করেন। সাতটি দেশের ৫৩ জন ভাস্করের নকশাকে পেছনে ফেলে গাজ্জানিগার তৈরি ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ চূড়ান্তভাবে নির্বাচিত হয়। 

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…