চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে উত্তর কোরিয়ার নৌবাহিনীকে ১০ হাজার টন ওজনের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির স্বৈরশাসক কিম জং উন। আজ শনিবার (৬ জুন) উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘রোদং সিনমুন’ এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত বৃহস্পতিবার নৌবাহিনীর এক মহড়া পরিদর্শনের সময়েই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন কিম। সেই সঙ্গে সামরিক শক্তি আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আগামী ৮ ও ৯ জুন উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপটিং। সাত বছরের মধ্যে দ্বিতীয়বার উত্তর কোরিয়ার মাটিতে পা রাখছেন তিনি। মধ্যপ্রাচ্য সঙ্কট ও এশিয়ার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এই সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদরা। শি জিনপিং উত্তর কোরিয়ার মাটিতে পা রাখার আগেই দেশটির স্বৈরশাসক কিম জং উন ৫ হাজার টন ক্ষমতাসম্পন্ন ডেস্ট্রয়ার কাং কনে  উঠে নৌবাহিনীর মহড়া প্রত্যক্ষ করেন। একই দিনে ৫ হাজার টন ক্ষমতাসম্পন্ন যুদ্ধজাহাজ চো হিয়নের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, গত বছর মে মাসে কাং কন যুদ্ধজাহাজটি উদ্বোধনের সময় আংশিকভাবে উল্টে গিয়েছিল। পরে মেরামত করে আবার চালু করা হয়।

দুই যুদ্ধজাহাজ পরিদর্শনকালে কিম নৌবাহিনীর শীর্ষ আধিকারিকদের উদ্দেশে বলেন, ‘দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও দ্রুত বাড়াতে হবে। স্থল, নৌ ও আকাশ-তিন ক্ষেত্রেই শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তুলতে হবে। সম্ভাব্য পারমাণবিক হামলা মোকাবিলায় নৌবাহিনীর শক্তি বৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে পড়ছে।’ দুই যুদ্ধজাহাজ পরিদর্শন কর্মসূচিতে কিমের সঙ্গে তার মেয়েও উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ‘শি জিনপিংয়ের সফরের ঠিক আগে ১০ হাজার টনের ডেস্ট্রয়ার তৈরির নির্দেশ উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শনের এক কৌশল।’

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক