স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ অপেক্ষার অবসান। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বিরাট চমক দিয়ে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়লেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন শ্রেয়স আইয়ার। সবচেয়ে বড় চমক হল ভারতীয় দলে জায়গা করে নিলেন বৈভব সূর্যবংশী। বৈভবের পাশাপাশি দলে নতুন আরেক মুখ হলেন প্রিন্স যাদব।  

১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সিনিয়র দলে সুযোগ পেলেন তিনি। সচিন তেন্ডুলকারকে পিছনে ফেললেন। ১৭ বছর বয়সে সচিনের সিনিয়র দলে অভিষেক হয়েছিল। সদ্য সমাপ্ত  আইপিএলে বৈভব দুর্দান্ত খেলেছিলেন। ৭০০-এর বেশি রান করে জিতেছেন অরেঞ্জ ক্যাপ। এবার ‘বেবি বসের’ জাতীয় দলে জায়গা করে নেওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আনুষ্ঠানিকভাবে  শ্রেয়স আইয়ারকে ভারত টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন। সহ-অধিনায়ক হচ্ছেন তিলক বর্মা। নির্বাচকরা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য মোট ১৬ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছেন।  

আরও পড়ুন: ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য ভারতীয় স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিশাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রবি বিষ্ণোই। 

 

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর যা ঘটল…

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল