ফের শিরোনামে হাথরস, বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শিরোনামে উত্তরপ্রদেশের হাথরস।  শুক্রবার রাতে  হাথরস জেলায় ৯৩ নম্বর জাতীয় সড়কে যাত্রীবোঝাই বাস এবং মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি  সংঘর্ষ হয়। আর তাতে প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, নিহতরা হলেন-  ইরশাদ (২৫), মুন্নে খান (৫৫), মুসকান (১৬), তাল্লি (২৮), তাবাসসুম (২৮), নাজমা (২৫), ভোলা (২৫), খুশবু (২৫), জামিল (৫০), ছোটে (২৫), আয়ান (২), সুফিয়ান (১), আলফাজ (৬), শোয়েব (৫) ও ইশরাত (৫০)। নিহতরা বেশিরভাগই  খান্দাউলির সেমরা গ্রামের বাসিন্দা । পুলিশ সুপার নিপুন আগরওয়াল বলেন, ‘আগ্রা-আলিগড় জাতীয় সড়কে যাত্রীবাহী  বাসটি  ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে। আর তাতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

এই দুর্ঘটনার পর  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস