স্বাস্থ্য পরিষেবা যেন স্তব্ধ না হয়, ইডির হেফাজত থেকে নির্দেশ কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধি : তাঁর গ্রেফতারির প্রতিবাদ জানাতে গিয়ে যেন দিল্লিতে স্বাস্থ্য পরিষেবা স্তব্ধ হয়ে না যায়। ইডির লকআপে বন্দি থাকা অবস্থায় এই বার্তাই দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার আপ কর্মী সমর্থকদের কাছে কেজরির সেই বার্তাই পৌঁছে দিয়েছেন আম আদমি পার্টির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।

এদিন কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লির রাস্তায় বিক্ষোভ দেখায় আম আদমি পার্টির সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন দলের কর্মী সমর্থকরা। আম আদমি পার্টির সমর্থকরা বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে তাঁদের টেনে হিঁচড়ে গাড়িতেও তোলে পুলিশ। আম আদমি পার্টির এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে কেজরির পাঠানো বার্তা সকলের কাছে পৌঁছে দিলেন আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। সৌরভ জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী কেজরিওয়াল চান না, তাঁর ইডি হেফাজতে থাকার কারণে দিল্লির মানুষের কোনও অসুবিধা হোক। তিনি জানিয়েছেন, দিল্লির বিভিন্ন সরকারি ক্লিনিকে যেন স্বস্থ্য পরিষেবা ঠিক মতো চলে। বিনা মূল্যে ওষুধ দেওয়া থেকে শুরু করে প্যাথলজিক্যাল টেস্টে যেন সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়। অনেক মানুষেরই চিকিৎসার জন্য এই সব সরকারি হাসপাতালের ওপরই নির্ভর করতে হয়। তবে মুখ্যমন্ত্রী চান না, এই সব জায়গায় কোনও অসুবিধা হোক।‘

এদিন মুখ্যমন্ত্রীর এই বার্তা পৌঁছে দিতে গিয়ে আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জানান, ‘মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে থাকলেও তিনি দিল্লির মানুষের জন্য সবসময় ভাবছেন। আমরা তাঁর সৈনিক। তাই আমাদের উচিত, দিল্লির মানুষ যাতে কোনও সমস্যায় পড়ে সেই বিষয়টি নিশ্চিত করা।‘ এর আগে গত রবিবার দিল্লির মুখ্যমন্ত্রীর তরফে প্রথম বার্তা এসে পৌঁছোয় দলীয় কর্মী সমর্থকদের কাছে। সেই বার্তায় দিল্লির মানুষের যাতে কোনও জলের সমস্যা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছিলেন কেজরিওয়াল। কেজরির সেই বার্তা পড়ে শুনিয়েছিলেন দিল্লির মন্ত্রী অতিশী। এবার সেই দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন কেজরি।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের