দিল্লিতে স্বস্তির বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। তার জেরে নাজেহাল অবস্থা আমজনতার। এই আবহে খানিক স্বস্তি পেলেন দিল্লিবাসী। তীব্র দাবদাহের পর মঙ্গলবার রাজধানীতে হঠাৎ শুরু হয় বৃষ্টি। আর তাতে খানিকটা হলেও কমেছে দিল্লির তাপমাত্রা।

মঙ্গলবার টানা ২ ঘণ্টা ধরে দিল্লিতে ৪০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো  হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়। এরফলে মঙ্গলবার দিল্লিতে সর্বোচ্চ  তাপমাত্রা   পৌঁছিয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিনের বৃষ্টির জেরে দিল্লিতে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে রানওয়েতে স্বাভাবিকভাবে বিমান চলাচল করতে পারছে না। সেইজন্যই কিছু বিমানের গতিপথ বদলে দিতে হয়েছে।

উল্লেখ্য, এদিনের এই বৃষ্টিতে খানিক স্বস্তি পেয়েছে দিল্লি বাসী। এরফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২- ৩ ডিগ্রি পর্যন্ত কমেছে। গত রবিবার অর্থাৎ ২১ এপ্রিল  ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছিল যে আগামী ২-৩ দিন দিল্লির তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পরিস্থিতি ২৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত