দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত, নিশানা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ অসমে ঢুকতেই পুলিশের বাধার সম্মুখীন হয়। এবার তা নিয়েই সাংবাদিক সম্মেলন করে ক্ষোভপ্রকাশ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ‘দলবদলু’র জন্য কুখ্যাত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রী হিসাবে আখ্যা দিয়েছেম। তাঁর কথায়, ‘দেশের সব চেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীদের একজন হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।’ পাশাপাশি বেকারত্ব নিয়েও অসমের বিজেপি মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, ‘যখনই আমি বিজেপি শাসিত রাজ্যে যাই, তখন সেখানকার লোকজন আমায় ব্যাপক বেকারত্ব, দুর্নীতি,  মূল্যবৃদ্ধি, কৃষকদের সংগ্রামের কথা বলেন। অসমও ব্যতিক্রম নয়। এই রাজ্যে কোনও যুবক কাজ পাচ্ছেন না। এই সমস্যাগুলি মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।‘

মণিপুর থেকে ভারত ন্যায় যাত্রা শুরু করা এবং নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ সফর করা রাহুল গান্ধী মন্দির, কলেজ এবং পদযাত্রা করতে না পারায় হতাশাপ্রকাশ করেছেন। তিনি বলেন,’অসমের মুখ্যমন্ত্রী ইচ্ছা কৃতভাবে আমাদের পদযাত্রায় বাধা দিচ্ছে। ‘বারবার   রাহুল গান্ধীকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অসমের বাসিন্দারা।

অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার এর আগে গুয়াহাটির মূল সড়ক দিয়ে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ যাওয়ার অনুমতি দেয়নি। গুয়াহাটিতে যানজটের আশঙ্কা কারণ দেখিয়ে যাত্রা করতে দেওয়া হয়নি। এদিন মিছিলে অংশ নেওয়া কংগ্রেস কর্মীদের অভিযোগ, রাজ্য প্রশাসন তুচ্ছ কারণে শহরে ঢুকতে দেয়নি। আসামে কংগ্রেস এবং বিজেপি সরকারের মধ্যে চলমান বিরোধের জন্য এই ঘটনা ঘটেছে। কংগ্রেসের অভিযোগ, হিমন্ত বিশ্বশর্মা সরকার রাহুলের নেতৃত্বাধীন যাত্রায় বাধা সৃষ্টি করছে।

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা