ইতিহাসে প্রথমবার, তাজমহলে উড়ল তেরঙ্গা পতাকা, গাওয়া হল জাতীয় সঙ্গীত

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আগ্রার তাজমহল ঘিরে নতুন করে বিতর্কের জন্ম! অভিযোগ, ওই দিন তাজমহলের মূল সমাধি চত্বরে অখিল ভারত হিন্দু মহাসভার কয়েকজন কর্মকর্তা তেরঙ্গা উত্তোলন করেন এবং জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান পালন করেন। সংগঠনের নগর সাধারণ সম্পাদক নন্দু কুমার ও বিভাগীয় সাধারণ সম্পাদক নীতেশ ভরদ্বাজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। ঘটনার একটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নজরে আসতেই প্রশাসনের অন্দরমহলে তৎপরতা ও উদ্বেগ বাড়ে।

তাজমহল কমপ্লেক্সের ভেতরে জাতীয় পতাকা হাতে নিয়ে সংগঠনের নেতারা দেশাত্মবোধক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন। হিন্দু মহাসভার তরফে দাবি করা হয়েছে, মাদ্রাসা ও মসজিদে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করার বিষয়ে মুখ্যমন্ত্রীর আহবানের প্রেক্ষিতেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন। সংগঠনের বক্তব্য অনুযায়ী, ১৬৩২ সালে তাজমহল নির্মাণ শুরু হওয়ার পর এই প্রথম ২০২৬ সালে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্কিমচন্দ্রের পর এবার মাতঙ্গিনী হাজরা! ‘কর্তব্য পথে’ ফের নাম বিভ্রাটে ঘোষিকা

এই ঘটনাটি প্রশাসনিক স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ তাজমহল একটি সংরক্ষিত ঐতিহাসিক সৌধ এবং সেখানে নিরাপত্তা ও আচরণ বিধি অত্যন্ত কঠোর। তাজমহল কমপ্লেক্সের ভেতরে এই ধরনের কর্মসূচি আদৌ নিয়মসিদ্ধ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার দাবিও উঠেছে।

উল্লেখযোগ্যভাবে, তাজমহলকে ঘিরে এ ধরনের বিতর্ক এই প্রথম নয়। অতীতেও বিভিন্ন হিন্দু সংগঠনের তরফে সেখানে জলাভিষেক কর্মসূচি বা গেরুয়া পতাকা নিয়ে প্রবেশের চেষ্টা করা হয়েছে, যা ঘিরে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়েছে। এবারের ঘটনাও সেই ধারাবাহিকতাকেই আরও একবার সামনে এনে দিল বলে মনে করছেন অনেকেই।

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়ে সেরে নিলেন ওমর আবদুল্লা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার