বঙ্কিমচন্দ্রের পর এবার মাতঙ্গিনী হাজরা! ‘কর্তব্য পথে’ ফের নাম বিভ্রাটে ঘোষিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার বাংলার গর্ব স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ঘিরে বিতর্কে সৃষ্টি হল রাজধানীতে। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন কর্তব্যপথে পশ্চিমবঙ্গের ট্যাবলো উপস্থাপনের সময় বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম উচ্চারণ করতে গিয়ে বিপাকে পড়েন ঘোষিকা। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, বাংলা ট্যাবলো সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে ঘোষিকা মাতঙ্গিনী হাজরা নামটি ভুল ভাবে উচ্চারণ করে বলেন মান্তাগিনী হাজরা। এই ভুল উচ্চারণকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক উসকে যায়।

ভারত ছাড়ো আন্দোলনের প্রথম শহীদ এবং বাংলার স্বাধীনতা সংগ্রামে এক উজ্জ্বল মুখ মাতঙ্গিনী হাজরার নাম এভাবে বিকৃত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ। এই ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলেই এমন ভুল হয়। তিনি একে মাতঙ্গিনী হাজরার প্রতি চরম অসম্মান বলে আখ্যা দেন এবং এই ধরনের ভুলকে অশিক্ষার পরিচয় বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে উল্টো পতাকা তুলে বিতর্কে নেটপ্রভাবী জেলাশাসক টিনা ডাব্বি

তবে রাজধানীতে মাতঙ্গিনী হাজরার নাম নিয়ে বিভ্রাট এই প্রথম নয়। এর আগে উত্তর প্রদেশের বিজেপি সাংসদ দীনেশ শর্মা তাঁকে মুসলিম বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়ে ছিলেন। যা নিয়ে বাংলার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বাঙালি নেতা সেই মন্তব্যের তীব্র নিন্দা করেছিলেন।

উল্লেখ্য, এ বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের থিম ছিল ‘স্বতন্ত্র কা মন্ত্র: বন্দে মাতরম ‘। পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো ট্যাবলোতে তুলে ধরা হয়েছিল স্বাধীনতা সংগ্রামে বাংলার অবিস্মরণীয় অবদান। ট্যাবলোয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, রবীন্দ্রনাথ ঠাকুর এবং ক্ষুদিরাম বসুর সমান মাপের মডেল স্থান পেয়েছিল। বাংলার ইতিহাস ও আত্মত্যাগের এই গৌরবময় অধ্যায়ের মধ্যেই নাম নতুন করে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় সংবেদনশীলতা নিয়ে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?