লোকসভা ভোটে বিরোধী জোট গঠন নিয়ে রাহুলের সঙ্গে বৈঠক নীতীশ-তেজস্বীর

বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও তেজস্বী যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে অবিজেপি বিরোধী দলগুলিকে এক মঞ্চে নিয়ে আসতে শুরু হলো উদ্যোগ। বুধবার এ বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা মল্লিকার্জুন খাড়গে। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘আজকের বৈঠক ঐতিহাসিক। আগামী ভোটে সব বিরোধী দলগুলি যাতে ঐক্যবদ্ধ হয়, সেই চেষ্টা চাোলানো হবে।’

এনডিএ’র সঙ্গে সম্পর্কছিন্ন করার পরেই আগামী লোকসভা ভোটে সব বিরোধী দলগুলিকে একই ছাতার তলায় নিয়ে আসার জন্য উদ্যোগী হয়েছেন সংযুক্ত জনতা দল নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জোট গড়ার বিষয়ে কংগ্রেস নেতৃত্ব এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন তিনি। রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পরে কট্টর কংগ্রেস বিরোধী আম আদমি পার্টি, ভারত রাষ্ট্রীয় সমিতি, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেভাবে সমালোচনায় সরব হয়েছেন এবং সংসদে আদানিকাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে এককাট্টা হয়ে লড়াই করেছেন তাতে বিরোধি জোট গড়ার পথ অনেকটাই প্রশস্ত হয়েছে বলে মনে করছেন তিনি।

সূত্রের খবর, লোকসভার ভোট এক বছর বাকি থাকলেও এখন থেকেই যাতে বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় গড়ে বিজেপির বিরুদ্ধে জোট গড়ার প্রক্রিয়া শুরুর জন্য মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধিকে অনুরোধ জানিয়েছেন নীতীশ। বেশ কয়েকটি দলের সঙ্গে যোগাযোগের দায়িওত্ব তিনি নিজে নেবেন বলেও কথা দিয়েছেন জেডিইউ নেতা।

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার নিয়ম