পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে পঞ্জাব ও উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান পদে বদল ঘটাল কংগ্রেস হাইকমান্ড। পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কিংবদন্তি হকি খেলোয়াড় তথা প্রাক্তন অলিম্পিয়ান পারগত সিংহকে। তিনি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিংয়ের স্থলাভিষিক্ত হলেন। অন্যদিকে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে আরাধনা মিশ্র ওরফে মোনাকে। তিনি অজয় রাইয়ের স্থলাভিষিক্ত হলেন।

পঞ্জাবে বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে প্রদেশ সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলিত নেতা চরণজি‍ৎ সিংহ চান্নী। প্রদেশ সভাপতি হিসেবে ওয়ারিংকে না সরালে বিদ্রোহ ঘোষণা করে আলাদা দল গঠন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। বিধানসভা ভোটের মুখে চান্নীর ওই হুমকিতে চরম অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। পঞ্জাবে দলের খেয়োখেয়ি বন্ধ করতে ভারপ্রাপ্ত পর্যবেক্ষকের পদ থেকে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে সরিয়ে শচিন পাইলটকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব নেওয়ার পরেই পঞ্জাবের সব গোষ্ঠীর কংগ্রেস নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। তার পরেই প্রদেশ সভাপতির পদ থেকে অমরিন্দর সিংহ রাজা ওয়ারিংকে ইস্তফার নির্দেশ দেন। সেই নির্দেশ শিরোধার্য করে দুদিন আগে ইস্তফা দেন অমরিন্দর।

আজ শুক্রবার (৩ অক্টোবর) পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে বেছে নেওয়া হয় কিংবদন্তি হকি তারকা পারগত সিংহকে। ভারতের জার্সি গায়ে ১৯৮৮ সালে সিওল, ১৯৯২ সালে বার্সেলোনা এবং ১৯৯৬ সালে অলিম্পিক গেমসে খেলেছিলেন। শেষের দুটি অলিম্পিকে ভারতীয় হকি দলের অধিনায়কও ছিলেন। খেলার মাঠ থেকে অবসর নেওয়ার পরে রাজনীতিতে পা রেখেছিলেন। প্রথমে শিরোমণি অকালি দলে নাম লিখিয়েছিলেন। ২০১৬ সালে শিরোমণি আকালি দল থেকে তাঁকে বহিস্কার করা হয়। পরে কংগ্রেসে নাম লেখান। ২০১৭ সালে কংগ্রেসের টিকিটে জলন্ধর ক্যান্টনমেন্ট আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। চরণজি‍ৎ সিংহ চান্নীর মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বও পালন করেছিলেন। ২০২২ সালেও কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে জলন্ধর ক্যান্টনমেন্ট থেকে জয়ী হন। জাঠ শিখ সম্প্রদায়ের মধ্যে যথেষ্টই জনপ্রিয় পারগত। তাঁর সেই জনপ্রিয়তা কাজে লাগানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকমান্ড।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?