কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: তরুণ এক হকি খেলোয়াড়ের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। উত্তরপ্রদেশের গোঁডায় ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। ১৯ বছরের হকি খেলোয়াড় বিবেক গুপ্তা নিজের বাড়ির পিছনের দরজার গ্রিলে কুকুরের বেল্ট ব্যবহার করে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।  বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

গোঁডার নগর কোতোয়ালি এলাকার বাহরাইচ রোডে পরিবারের সঙ্গে থাকতেন বিবেক। তাঁর বাবা কৈলাশ চাঁদ পেশায় বড় মুদিখানা ব্যবসায়ী। বিবেক নিজেও ছিলেন একজন হকি খেলোয়াড়। বিভিন্ন জেলা স্তরের প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু আচমকাই কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির পিছনের দরজার গ্রিলে বিবেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নগর কোতোয়ালি পুলিশ এবং ফরেন্সিক দল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

তদন্তে আরও একটি বিষয় ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশ বিবেকের মোবাইল ফোনটি উদ্ধার করেছে। পুলিশের দাবি, ঘটনার আগে ফোনটি প্রায় সম্পূর্ণ ফরম্যাট করা হয়েছিল। ফলে ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। হঠাৎ কেন ১৯ বছরের এই তরুণ এমন সিদ্ধান্ত নিলেন, তার উত্তর খুঁজছে পুলিশ। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কারণ তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই জানা যাবে। 

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ