আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

Share:

নিজস্ব প্রতিনিধি: দর্শকদের কাদিয়ে আগেই অবসরের কথা ঘোষণা করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আর এবার  বুয়েনস এইরেসের মাটিতে অপেক্ষা করছে এক আবেগঘন বিদায়। যে জার্সি গায়ে চাপিয়ে বছরের পর বছর আর্জেন্টিনার কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছেন, সেই নীল-সাদা জার্সিতে হয়তো শেষবারের মতো দেখা যাবে ফুটবলের এই মহাতারকাকে। মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। 

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন মেসিও। আর এই ম্যাচটিকেই মেসির জাতীয় দলের জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচ হিসেবে বিশেষভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে এএফএ।  এক ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনা দলের অধিনায়ক মেসিকে দেশের মাটিতে যথাযথ সম্মান দিয়ে বিদায় জানাতে চান তাঁরা। শুধু মেসিই নন, এই বিশেষ ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকেও। পরিবারসহ তাঁদের উপস্থিতিতে ম্যাচটিকে স্মরণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি যেন ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনাতে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারেন।’ 

আরও পড়ুন: বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

তাপিয়ার কথায়, মেসি আমন্ত্রণ গ্রহণ করার পর কাতার বিশ্বকাপে তাঁর সঙ্গে খেলা সতীর্থদেরও এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বেনিনের বিরুদ্ধে ম্যাচটি মেসিকে উৎসর্গ করা হবে বলেও জানিয়েছেন এএফএ সভাপতি। আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ের মুহূর্তটি তাই শুধুমাত্র একটি ফুটবল ম্যাচে সীমাবদ্ধ থাকছে না। এটি হয়ে উঠতে চলেছে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের এক আবেগঘন সমাপ্তির মঞ্চ। অবসরের প্রসঙ্গে মেসি নিজেই জানিয়েছিলেন, জাতীয় দলের হয়ে খেলা তাঁর কাছে সবসময়ই বিশেষ অনুভূতির ছিল। আর্জেন্টিনার মানুষ যেন ফুটবলের মাধ্যমে নিজেদের দেশের জন্য গর্ববোধ করেন, সেটাই ছিল তাঁর অন্যতম লক্ষ্য।

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মামলা, দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…