ভয়ঙ্কর কাণ্ড উত্তরপ্রদেশে, অপারেশন থিয়েটার থেকে উদ্ধার সাপ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ভয়ঙ্কর কাণ্ড যোগী রাজ্য উত্তরপ্রদেশে। অপারেশন থিয়েটার (OT) থেকে উদ্ধার সাপ। যে জায়গায় অসুস্থ মানুষকে সুস্থ করা হয় সেখান থেকে সাপের মত সরীসৃপ উদ্ধারের খবর ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। কীভাবে কোথা থেকে এল এই সাপ তা নিয়েই শুরু হয়েছে চর্চা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তর প্রদেশের ঝাঁসির মহারাণী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারে (ওটি) একটি সাপ পাওয়া গিয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ওটি ইনচার্জ কনক শ্রীবাস্তব সাপটি দেখতে পান এবং বন বিভাগকে জানান। বন দফতরের কর্মীরা সরীসৃপটিকে উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছেন। ঘটনা প্রসঙ্গে প্রধান মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ শচীন মাহুর বলেছেন, বর্ষাকালে হাসপাতাল চত্বরে সরীসৃপ এবং অন্যান্য প্রাণীর প্রবেশের ঝুঁকি বেড়ে যায়। তিনি আরও বলেন, “ওটিতে সাপটি পাওয়া যাওয়ার পর, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ধরনের ঘটনা রোধে কর্মীদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।” এই ঘটনার পর মেডিক্যাল কলেজ প্রশাসনকে ওটি এবং এর আশেপাশে এলাকায় সতর্কতা জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ নভেম্বর এই হাসপাতালের অপারেশন থিয়েটারে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন শিশুর মৃত্যু হলে মেডিকেল কলেজের ওটি সংবাদ শিরোনামে উঠে আসে। তারপরেই চলতি বছরের ২৯ আগস্ট, ওটির বৈদ্যুতিক প্যানেলে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্কের সৃষ্টি করে। তবে একই হাসপাতালে পর পর এই ধরনের ঘটনার পর রোগীদের নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার