রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের পরিবর্তে রোগীদের স্যালাইন দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী। এমনই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে রোগীদের নিরাপত্তা, হাসপাতালের পরিষেবা এবং স্বাস্থ্যব্যবস্থার মান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার চিত্রাঙ্গী কমিউনিটি হেলথ সেন্টারে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের একটি ওয়ার্ডে রোগীদের স্যালাইন দেওয়ার কাজ করছেন নিরাপত্তারক্ষীর পোশাক পরা এক ব্যক্তি। সাধারণত এই ধরনের চিকিৎসা-সংক্রান্ত কাজ প্রশিক্ষিত নার্স বা স্বাস্থ্যকর্মীদের করার কথা। তাই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, চিত্রাঙ্গী হাসপাতালে এমন ঘটনা নতুন নয়। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনেকেই প্রশ্ন তুলছেন নিরাপত্তারক্ষী যদি এই কাজ করে থাকেন তাহলে চিকিৎসক এবং নার্সিং কর্মীরা কী করছেন? রাকেশ মৌর্য নামের এক ব্যক্তি এই ভিডিও রেকর্ড করেছেন। তিনি জানিয়েছেন, হাসপাতালটির ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরেই তদন্তের আওতায় রয়েছে।  আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে অপ্রশিক্ষিত কর্মীদের রোগীদের সেবা করতে  দেখা গিয়েছে।

স্থানীয়দের মতে, ঘটনাটি ঘটেছে দুপুর ২টোর দিকে। এই সময়েই হাসপাতালটি সবচেয়ে ব্যস্ত থাকে। তাই অনেকে প্রশ্ন তুলছেন যদি সেই সময়ে একজন নিরাপত্তা কর্মী স্যালাইন দেন তাহলে তখন কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কোথায় ছিলেন? তাঁরা কি হাসপাতালে অনুপস্থিত ছিলেন? নাকি তাঁরা উপস্থিত থাকলেও দায়িত্বটি অন্য কাউকে দেওয়া হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় বিষয়টি সাড়া ফেলার পর স্বাস্থ্য বিভাগ তৎপর হয়েছে। সিঙ্গরৌলির সিএমএইচও পুষ্পরাজ সিং বলেছেন, একটি ভিডিও তাঁর নজরে এসেছে। তথ্য চেয়ে চিত্রাঙ্গী ব্লকের মেডিকেল অফিসারকে একটি চিঠি পাঠানো হচ্ছে। একটি নোটিশ জারি   করা হয়েছে।  তদন্ত শুরু হয়েছে। 

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক