মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে লাগাতার যুদ্ধ, এপস্টিন ফাইল, দেশে মূল্যবৃদ্ধি সহ একাধিক কারণে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সেটি তিনি কিছুতেই স্বীকার করছিলেন না। তবে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমেরিকার জনগণ। মার্কিন প্রেসিডেন্টের আবেদনে সাড়াই দিল না সেদেশের জনগণ। মধ্যবর্তী নির্বাচন বা ডিম টার্ম নির্বাচনের আগে ট্রাম্পই ভোটারদের উদ্দেশ্যে বলেছিলেন, ব্যালটে তাঁর নাম আছে, এমনটা ধরে নিয়ে ভোট দিতে। সেই বার্তার পরেও সংখ্যাগরিষ্ঠ ভোটারদের সমর্থন পেল না তাঁর দল রিপাবলিকান।

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে সেনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন ঘটল। আগামী দুই বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন প্রণয়নের কর্মসূচি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারেন ডেমোক্র্যাটরা। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের উপর নজরদারি ও তদন্তের সুযোগও বাড়বে দলটির। এই নির্বাচনের সর্বশেষ ফলাফলে ডেমোক্র্যাটরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। এর মধ্যে বড় চমক এসেছে সাউথ ক্যারোলিনা ও নর্থ ক্যারোলিনা থেকে। এই দুই অঙ্গরাজ্যে ক্ষমতাসীন রিপাবলিকানদের কাছ থেকে সেনেটের আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।

আরও পডুন: এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

শুধুই সেনেট নয়, ট্রাম্পের দল নিয়ন্ত্রণ হারিয়েছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের। আমেরিকার কংগ্রেসে সেনেটের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ডেমোক্র্যাটরা ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ২২০ আসনে জয় পেয়েছে। ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ১২৬ আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রিপাবলিকানদের কাছ থেকে এ পর্যন্ত নতুন করে ২৫টি আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদেরও নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ২১৮ আসন। যা অতিক্রম করেছে ডেমোক্র্যাটরা।

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva