কীভাবে পাকড়াও হলেন প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্র?

৭১ বছর বয়সী মহিলার অভিযোগের ভিত্তিতে গত ৪ জানুয়ারি দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানে বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে (Shankar Mishra) গ্রেফতার (Arrest) করেছে দিল্লি পুলিশ (Delhi police )। গত নভেম্বর (November) মাসে বিমানে (Flight) মত্ত অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন তিনি। অভিযোগ পাওয়ার পর থেকে দিল্লি পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। বিমানবন্দর সতর্কতাও জারি করা হয় পুলিশের তরফে। অবশেষে শনিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

কীভাবে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ? দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শঙ্কর মিশ্রের খোঁজে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়, ট্রেস করার চেষ্টা করা হয় তাঁর ফোনও। অভিযুক্তের ডিজিটাল পায়ের ছাপ এবং ব্যাঙ্ক লেনদেনও পর্যবেক্ষণ করে দিল্লি পুলিশ। পলাতক অভিযুক্তর সম্পর্কে গোপন সূত্রে বেশকিছু তথ্য পাওয়ার পর দিল্লি পুলিশের তরফে একটি দলকে বেঙ্গালুরুতে পাঠানো হয়।

আরও পড়ুন: বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার

৭১ বছর বয়সী মহিলার অভিযোগের ভিত্তিতে গত ৪ জানুয়ারি দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। এর পর থেকে তাঁর সন্ধান শুরু করে পুলিশ। যদিও অভিযুক্ত শঙ্কর মিশ্র তাঁর ফোন বন্ধ করে দিয়েছিলেন, বন্ধু ও ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ব্যবহার করছিলেন শঙ্কর। আর এই বিষয়টি তাঁকে খুঁজে পেতে সাহায্য করে পুলিশকে। এমনকি পলাতক থাকা অবস্থায় নিজের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করেছিলেন অভিযুক্ত। পুলিশের ডেপুটি কমিশনার (বিমানবন্দর) রবি কুমার সিং জানান, আইজিআইএ মামলায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে দিল্লি পুলিশের একটি দল বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে৷ তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে এবং মামলার আরও তদন্ত চলছে৷ বেঙ্গালুরু সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরুর সঞ্জয়নগরে তাঁর বোনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন শঙ্কর মিশ্র। শনিবার তাঁকে গ্রেফতার করতে দিল্লি পুলিশকে সহযোগিতা করেছিল বেঙ্গালুরুর সিটি পুলিশও।

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের