‘বিয়ে ছাড়া প্রাপ্ত বয়স্কদের একসঙ্গে থাকায় অসুবিধে নেই ‘, যুগান্তকারী রায় এলাহাবাদ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে ছাড়াই জাতি-ধর্ম নির্বিশেষে প্রাপ্তবয়স্করা থাকতে পারবে একসঙ্গে, জানাল এলাহাবাদ হাই কোর্ট। আদালত জানিয়েছে, যদি দুজনেই প্রাপ্তবয়স্ক হন, তাহলে বিয়ে না করেও তাঁরা একসঙ্গে থাকতে পারবেন। সংবিধানও তাদের এই অধিকার দিয়েছে।

এই রায়দান করেছে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখর বি সরফ এবং বিচারপতি বিপিন চন্দ্র দীক্ষিতের বেঞ্চ। মামলাটি দেড় বছরের একটি মেয়ের সঙ্গে সম্পর্কিত। শিশুটির মা বাবা এরই মামলা করেছেন।

আবেদনের শুনানিকালে হাইকোর্ট বলেছে যে প্রাপ্তবয়স্ক অবিবাহিত বাবা-মা একসঙ্গে থাকতে পারবেন। তাই পুলিশের উচিত এই আন্তঃধর্মীয় দম্পতির নিরাপত্তার চাহিদার দিকে মনোযোগ দেওয়া। এই অবিবাহিত দম্পতি পরিবারের সদস্যদের কাছ থেকেই ক্রমাগত হুমকি পাচ্ছেন।

সংবাদ সংস্থার মতে, এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আগেই বিবাহিত ছিলেন। কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর, তিনি অন্য ধর্মের একজন পুরুষের সঙ্গে থাকতে শুরু করেন। ২০১৮ সাল থেকে তিনি স্বেচ্ছায় তাঁর পুরুষ সঙ্গীর সঙ্গে সহবাস করছেন। সহবাসের সময়ই এক কন্যাসন্তানের জন্ম হয়। এখন শিশুটির বয়স ১ বছর ৪ মাস। এবার ক্রমাগত ওই মহিলা হুমকি পাচ্ছেন তাঁর প্রাক্তন শ্বশুর-শাশুড়ির কাছ থেকে।

আবেদনকারী মহিলা হাইকোর্টকে বলেন, যখন তাঁরা থানায় সুরক্ষা চাইতে যান এবং এফআইআর দায়ের করার চেষ্টা করেন তখন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। পুলিশ তাদের কথা শোনেনি। এই কথা শুনে আদালত অসন্তোষ প্রকাশ করে এবং সম্বলের পুলিশ সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেয় যে, আবেদনকারী যদি চান্দৌসি থানায় যোগাযোগ করেন তবে তাঁর এফআইআর যেন নথিভুক্ত করা হয়।

আদালত স্পষ্ট ভাষায় বলেছে, ‘আমাদের মতে, সংবিধানের অধীনে যেসব বাবা-মা প্রাপ্তবয়স্ক তাঁরা বিবাহিত না হলেও একসাথে থাকার অধিকারী।’ সংবিধানের ২২৬ অনুচ্ছেদ-এর অধীনে শিশুটি তার জৈবিক পিতামাতার মাধ্যমে রিট পিটিশনটি দায়ের করেছিল।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ