স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর শখ দামি গাড়িতে ঘোরার! কিন্তু স্ত্রী-এর সেই শখ পূরণ করার মতো সামর্থ্য ছিল না স্বামীর। তাই বলে এমন কাণ্ড ঘটিয়ে বসবেন, তা বোধ হয় কেউ কল্পনাও করতে পারেননি! শেষ পর্যন্ত স্ত্রীর বিলাসিতার ইচ্ছা পূরণ করতে নিজের কর্মস্থলকেই চুরির নিশানা বানালেন এক ব্যক্তি। তাও আবার যে সে জিনিস নয়, একেবারে ২৩ লক্ষ টাকার বিলাসবহুল গাড়ি! কিন্তু শেষরক্ষা হল না। গাড়িতে থাকা জিপিএসের সূত্র ধরেই পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।

জানা গিয়েছে, সেখানকার একটি ফক্সভাগেন গাড়ির শোরুমে কর্মরত ছিলেন গজেন্দ্র ওরফে ঋষি আনন্দ। প্রায় এক বছর ধরে ওই শোরুমে কাজ করছিলেন তিনি। শোরুমের কাজকর্ম এবং গাড়ি বুকিংয়ের পদ্ধতি সম্পর্কে তাঁর যথেষ্ট ধারণা ছিল। সেই সুযোগকেই কাজে লাগিয়ে চুরির পরিকল্পনা করেন তিনি। প্রথমে এক গ্রাহকের নামে ফক্সভাগেনের ভার্টাস জিটি (Virtus GT) মডেলের একটি গাড়ি বুক করান অভিযুক্ত। এরপর টেস্ট ড্রাইভ কিংবা ডেলিভারির অছিলায় প্রায় ২৩ লক্ষ টাকা মূল্যের নতুন গাড়িটি শোরুম থেকে বের করে নিয়ে সোজা উধাও হয়ে যান তিনি। প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে সংস্থার তরফে গাড়ির স্টক মিলিয়ে দেখতে গিয়ে একটি গাড়ির হদিস না মেলায় সন্দেহ তৈরি হয়। এরপরই শোরুম কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হন।

আরও পড়ুন: চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে ভোপালের অশোকা গার্ডেন থানার পুলিস। গাড়ির খোঁজ পেতে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত গাড়িতে থাকা জিপিএস ট্র্যাকারের সূত্র ধরেই মেলে গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ জানতে পারে, গাড়িটির অবস্থান রয়েছে আশিমা মলের কাছে। সেখানে পৌঁছে পুলিশ দেখে, চুরি যাওয়া বিলাসবহুল গাড়িটি চালাচ্ছেন অভিযুক্তের স্ত্রী! এরপর তদন্তের সূত্র ধরে শোরুমকর্মী গজেন্দ্রের পরিচয় সামনে আসে। তাঁকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ২৩ লক্ষ টাকার গাড়িটিও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীর দামি গাড়িতে ঘোরার শখ পূরণ করতেই এমন কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত। তবে এই চুরির পরিকল্পনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়িটি চুরি করা হয়েছে বলে স্ত্রী আগে থেকেই জানতেন কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!