শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসব ও বিখ্যাত বামাকালী নাচকে কেন্দ্র করে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করল পুলিশ প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসব ও বিখ্যাত বামাকালী নাচকে কেন্দ্র করে নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করল পুলিশ প্রশাসন। এ বছর উৎসবে বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি বামাকালী নাচের স্থান ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য, এসডিপিও ডক্টর সৌরভ, শান্তিপুর থানার আইসি সিদ্ধার্থ মণ্ডল, শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাস-সহ একাধিক আধিকারিক। রবিবার পরিদর্শন করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার জানালেন, দুর্গাপুজোর মতোই কালীপুজো ও রাস উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই প্রশাসনের লক্ষ্য। গত বছরের বিপুল ভিড় এবং সোশ্যাল মিডিয়ায় উৎসবকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার কথা মাথায় রেখেই এবার বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। শোভাযাত্রার পর বেজপাড়া মাঠেই বামাকালী নাচের আয়োজন করা হবে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণের জন্যে একাধিক রাস্তা চিহ্নিত করা হচ্ছে। ঠাকুরের শোভাযাত্রা যাবে এক জায়গা দিয়ে আর সাধারণ মানুষের যাতায়াতের জন্য পৃথক পথ নির্দিষ্ট করা হবে। পাশাপাশি যানজট এড়াতে এবং দর্শনার্থীদের সুবিধার্থে পার্কিংয়েরও ব্যবস্থা থাকবে। প্রবেশপথে ভিড় হলেও তা নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত থাকবে পুলিশ।

প্রশাসনের নির্দেশ অমান্য করলেই কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুজোয় ফানুস ওড়ানো এবং লাইসেন্স সংক্রান্ত নিয়ম মানার উপরেও জোর দিয়েছে প্রশাসন। পুলিশ সুপার সকলকে সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন জানিয়েছেন। গ্রিন ফায়ার ক্র্যাকার্স ও ফানুস বিক্রি এবং ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা মেনে চলার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এমনিতেই কালী পুজোতে ফানুস ওড়ানোর জন্যে প্রশাসনের বিশেষ অনুমতি নেওয়ার কথা জানানো হয়েছে। শান্তিপুরের রাস উৎসবেও ফানুস ওড়ানোর জন্যে বিশেষ নিয়মাবলী পালন করতে হবে। এ বিষয়ে বিধায়ক স্বপন কুমার দাস জানিয়েছেন, শান্তিপুরের রাস উৎসব-সহ বাংলার ঐতিহ্যবাহী উৎসবগুলিকে আরও সুন্দরভাবে তুলে ধরতে প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্ত দফতরের সমন্বয়ে এবছর শান্তিপুরের রাস উৎসব আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী তিনি।

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক