অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

এবার বোরখা পরে এক বি.টেক ফেইল তরুণীর কীর্তি ফাঁস করল হায়দরাবাদ পুলিশ। যাকে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্থের অভাব আর বিলাসবহুল জীবন কাটানোর শখ মানুষকে যে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, তার আরও একটি মর্মান্তিক ও চাঞ্চল্যকর উদাহরণ সামনে এল। এবার বোরখা পরে এক বি.টেক ফেইল তরুণীর কীর্তি ফাঁস করল হায়দরাবাদ পুলিশ। যাকে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, অনলাইনে ভিডিও দেখে তালা ভেঙে চুরির অভিনব কৌশল আয়ত্ত করেছে ওই তরুণী। পুলিশ সূত্রের খবর, ওই তরুণীর নাম পাগা জয়া। তিনি তেলেঙ্গানার ভদ্রাদি কোঠাগুডাম জেলার বাসিন্দা। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে বি.টেকে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু পরিবারে আর্থিক সঙ্কটের কারণে প্রথম বর্ষে থাকাকালীনই পড়াশোনা ছেড়ে দেন তিনি।

এরপর ২০২৩ সালে হায়দরাবাদে চলে আসেন। ২০২৪ সালে গোগুলোথু শিবকুমার নামের এক যুবককে বিয়ে করেন। বিয়ের পর দ্রুত অর্থ উপার্জনের তাগিদে অপরাধের পথ বেছে নেন। তদন্তে জানা গিয়েছে, জয়া অনলাইনে ভিডিও দেখে খুব সহজেই কীভাবে ঘরের তালা ভাঙা যায়, কীভাবে কাটার মেশিন ব্যবহার করতে হয়, তা শিখেছিল। সাধারণত বাড়ির বাইরে তালা দেখে সেই বাড়িগুলিকে টার্গেট করত জয়া। তাকে তাকে থাকত সে, কোন সময় কোন বাড়ির লোকজন তালা দিয়ে বাইরে যাচ্ছেন। সেইমতো সদস্যরা বাইরে বেরোলেই সে ব্যাগ নিয়ে ওই বাড়ির সামনে হাজির হয়ে যেত। ব্যাগটি এমনভাবে সাজানো থাকত, যাতে দূর থেকে সবাই মনে করে ওই ব্যাগে জামা-কাপড় রয়েছে। কিন্তু সেখানে থাকত তালা কাটার মেশিন। সিসিটিভিতে পরিচয় গোপন রাখার জন্যে বোরকা পরিধান করে সে বাড়িতে ঢুকত। এরপর বাড়ির সমস্ত কিছু তছনছ করে সোনা-রুপোর গহনা, নগদ টাকা নিয়ে পালাত। এ ভাবে একই এলাকায় প্রায় পাঁচটি বাড়িতে চুরি হওয়ায় পুলিশ নড়েচড়ে বসেন। বাড়ির মালিকেরা থানায় অভিযোগ জানান। তদন্তে নেমেই ওই তরুণীর কীর্তি ফাঁস করে পুলিশ। কীভাবে তাঁকে ধরল পুলিশ?

আসলে ২৬ অক্টোবর হায়দরাবাদের নিউ ভারত নগর কলোনির বাসিন্দা ৫৫ বছর বয়সী গঙ্গম ভাস্কর রেড্ডি বাড়িতে তালা দিয়ে মন্দির ভ্রমণে যান। সে সুযোগে জয়া তাঁর বাড়িতে ঢুকে সবকিছু তছনছ করে কয়েক লাখের গহনা ও নগদ নিয়ে পালায়। এরপর ২৭ অক্টোবর তাঁর বাড়ির গৃহকর্মী এসে দেখতে পান বাড়িঘর তছনছ,আলমারি ভাঙা। বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে। তিনি উপ্পাল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে। বাড়ির সিসিটিভিতে দেখতে পান, কালো বোরকা ও হালকা নীল ব্যাগ নিয়ে কেউ একজন বাড়ির ভিতরে প্রবেশ করছে। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং নজরদারির ভিত্তিতে মহিলাটিকে শনাক্ত করার চেষ্টা করে।

তদন্ত এগোতে থাকলে জয়া নামের ওই মহিলার ওপর সন্দেহ গজায় পুলিশের। এরপর ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে উপ্পাল এক্স রোডসের এলবি নগর রুটের বাসস্টপ থেকে তাকে গ্রেফতার করে। জেরায় পাঁচটি চুরির কথা স্বীকার করে জয়া, অনলাইনে ভিডিও দেখে যে অভিনব কায়দায় চুরিবিদ্যা শিখেছেন তিনি, সেটাও স্বীকার করেন। তাঁর কাছ থেকে প্রায় ৪৮ তোলা সোনা, দেড় কিলোগ্রাম রুপো, নগদ টাকা এবং একটি আইফোন ১৭ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রুজু করা হয়েছে। 

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!