ব্যবসায়ী স্বামীকে হাত-পা বেঁধে গলা কেটে খুন করল তৃতীয় স্ত্রী ও সৎ-ছেলে

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) ব্যক্তিকে তাঁর তৃতীয় স্ত্রী, সৎ ছেলে এবং অন্য একজন মিলে নির্মমভাবে হত্যা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: মর্মান্তিক। ৫৭ বছর বয়সী রিয়েল এস্টেট ব্যবসায়ীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করল তাঁরই তৃতীয় স্ত্রী, ছেলে এবং আরেক ব্যক্তি। মর্মান্তিক, হাড়হিম ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) ব্যক্তিকে তাঁর তৃতীয় স্ত্রী, সৎ ছেলে এবং অন্য একজন মিলে নির্মমভাবে হত্যা করেছে।

ব্যবসায়ীর স্ত্রী যে আবাসনে থাকতেন, সেখান থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে খুন করা হল তাঁকে? এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ব্যক্তিকে ঘুমন্ত অবস্থাতেই হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। প্রথমে নিহত ব্যক্তির স্ত্রী-সহ তিনজন অভিযুক্ত ব্যবসায়ীকে নির্মমভাবে মারধর করে, এরপরে তাঁরা তাঁর মুখে কাপড় গুঁজে দেয়, এবং দমবন্ধ অবস্থায় ব্যক্তির গলা কেটে দেয়। এবং তৎক্ষণাৎ মৃত্যু হয় ব্যবসায়ীর। তবে কেন ব্যবসায়ীকে হত্যা করা হলো তা জানা যায়নি।

পুলিশের সন্দেহ, ব্যবসায়ীর তৃতীয় স্ত্রীর পরকীয়ার সম্পর্ক থাকতে পারে, তাই হয়তো ব্যক্তির সম্পত্তি হাতিয়ে তাঁকে খুন করার ষড়যন্ত্র করছেন অভিযুক্তরা। কিন্তু হত্যার মূল কারণ এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করছে। তবে হত্যার পরেই তিন অভিযুক্ত পলাতক। তাঁদের গ্রেফতারের জন্যে তল্লাশি অভিযান শুরু করছেন পুলিশ।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি