৬ মাসের শিশুকে কোলে নিয়ে বহুতল থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছয় মাসের শিশুকে কোলে নিয়েই ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দিলেন এক মহিলার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। মৃতার নাম ইশা সাহু (৩৭)। তিনি পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার ছিলেন। 

ঘটনাটি ঘটেছে, তেলঙ্গানার হায়দ্রাবাদের মিয়াপুর এলাকার লক্ষ্মী প্রেস্টিজ অ্যাপার্টমেন্টে। আচমকাই নিজের ছয় মাসের মেয়েকে কোলে নিয়ে ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দেন তিনি। নিচে পড়ার সময় শিশুটি তাঁর কোল থেকে ছিটকে কয়েক ফুট দূরে গিয়ে পড়ে। সেই কারণেই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় শিশুটি। কিন্তু আহত অবস্থায় উদ্ধার হয়, তাই  শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন,  শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে বর্তমানে বিপদমুক্ত। তবে গুরুতর আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইশার। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। এরপরই রক্তাক্ত অবস্থায় মা ও শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তে উঠে এসেছে, গত কয়েক মাস ধরে অনিদ্রার সমস্যায় ভুগছিলেন ইশা। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ঘুমের সমস্যার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। 

আরও পড়ুনঃ বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

পুলিশের অনুমান, সেই মানসিক চাপই তাঁকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে থাকতে পারে। যদিও আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরে জানা যায়, ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার হায়দ্রাবাদের মিয়াপুর এলাকার একটি আবাসনে। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা। মা হারানোর বেদনার মধ্যেই শিশুটির প্রাণে বেঁচে যাওয়াকে অনেকেই ‘অলৌকিক’ বলে মনে করছেন।

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

দুর্গাপুজো উপলক্ষ্যে রেশনে চালের সঙ্গে মিলবে ময়দা-চিনি ও সুজি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনা পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

রাত জেগে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? এখন থেকে এভাবে নিন পায়ের যত্ন

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য