Abhishek: নীরব, মাল্যকে নজরে রাখলে ৩০ হাজার কোটি টাকা বাঁচত: মোদিকে অভিষেক

টুইট করে খোঁচা

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেকের (Abhishek) নিশানায় দুই কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই।

মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে এই দুই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের যুব নেতা তথা দলের সর্বভারতীয় সম্পাদক বলেন, তাঁর ওপর দুই কেন্দ্রীয় সংস্থা নজরদারি চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা ভুলে গিয়েছ, গোটা দেশের নজরদারিতে তারা রয়েছে। যেভাবে এই দুই তদন্ত সংস্থা অত্যন্ত উৎসাহের সঙ্গে তাঁকে চোখে চোখে রাখছে, ঠিক একই উৎসাহের সঙ্গে তারা নীরব মোদি এবং বিজয় মাল্যর ওপর নজরদারি চালালে জনগণের ৩০ হাজার কোটি বেঁচে যেত।

এই দুই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে একা অভিষেক (Abhishek) নন, তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে। সাম্প্রতিক অতীতে এই দুই সংস্থাকে ব্যবহার করে অ-বিজেপি সরকারকে একাধিকবার অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা চালিয়েছ কেন্দ্র। যদিও কেন্দ্রের দাবি, ইডি বা সিবিআই তাদের নির্দেশে চলে না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা জিজ্ঞাসাবাদ করে।

কিছুদিন আগে কেন্দ্রীয় সংস্থা কয়লাকাণ্ডে অভিষেককে (Abhishek) জেরা করে। জেরা করে তাঁর স্ত্রীকও। যদিও সেই জেরা থেকে ইডি চাঞ্চল্যকর তথ্য পায়নি। জেরা শেষে বেরিয়ে আসার পর অভিষেক বলেন, আগামীদিনে ইডি তাঁকে ডাকলে তিনি আসবেন। বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত। অভিষেক-জায়া রুজিরাকেও তারা জেরার সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্য করার মতো বিষয় একই দুর্নীতি কোনও বিজেপি নেতা জড়িত থাকলে ইডি বা সিবিআই তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে না। তাই, এই দুই তদন্ত সংস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছেই।

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম