Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিহারে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করতে গিয়ে জলে পড়ে গেল বায়ুসেনার চপার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেপালে একটানা ভারী বৃষ্টির কারণে বানভাসি হয়েছে বিহারের পশ্চিম চম্পারন, আরারিয়া, কিষাণগঞ্জ, গোপালগঞ্জ, শিবহার, সীতামারহি, সুপল, মাধেপুরা সহ মোট 19 টি জেলা। বুধবার বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে রওনা দেয় ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার। সকাল থেকেই দূর্গতদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছিলেন ভারতীয় বায়ু সেনার কর্তারা। তবে প্রযুক্তিগত কারণে হঠাৎই ভেঙে যায় হেলিকপ্টারের একটি ব্লেড। এরপরই কোনও উপায় না পেয়ে বন্যার জলেই অবতরণ করে হেলিকপ্টারটি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিহারের মুজাফফরপুরের আউরাই এলাকায় ত্রাণ বিলি করতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়তে হয় ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টারটিকে। ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি জলের মধ্যেই ল্যান্ড করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় 3 বিমান বাহিনীর কর্মকর্তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

সোশ্যাল মিডিয়ার দরুণ সদ্য প্রকাশ্যে আসা ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রায় হাঁটু সমান জলের মধ্যে পড়ে রয়েছে ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার। নৌকা নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন এলাকাবাসী। কপ্টার থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন তারা।

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী