Loading live market data...
Loading active stocks...
Connecting...

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

Share:

নিজস্ব প্রতিবেদন: খাদ্যরসিক বাঙালির ছুটির দিনে পেটপুজো ছাড়া জমে না। মাছ, মাংস ইত্যাদি নিয়ে নানা পদের কথা আমরা প্রায়ই বলি। তবে অনেকে রয়েছেন যাঁদের ডিম খুব প্রিয়। একঘেয়ে ভাজা, কারি, সিদ্ধ কি আর সব দিন ভাল লাগে! তাই আজ বলব ভাপা ডিমের কোফতা কারির রেসিপি। জেনে নিন-

উপকরণ:

ডিম ১০টি, মরিচের গুড়া এক চা চামচ, গরম মশলার গুঁড়ো এক চা চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো খুব সামান্য, তেল আধা কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, চিনি ১ চা চামচ, ধনিয়া গুঁড়ো আধা চা চামচ, কাঁচা মরিচের ফালি চার থেকে পাঁচটি, পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ।

রন্ধন প্রণালী:

প্রথমে ডিমের সঙ্গে মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ ও হলুদের গুঁড়ো খুব সামান্য মিশিয়ে চামচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। পুডিং বসানোর পাত্রে তেল ব্রাশ করে নিন। এখন ডিমের এই মিশ্রণ পাত্রে ঢেলে দিন। এক ইঞ্চির মতো পুরু বা উঁচু হবে। চাইলে পাত্রের আকার অনুযায়ী ডিম ভাজি বড় বা ছোট করতে পারেন। পাত্রটি ফয়েল দিয়ে অথবা ঢাকনা দিয়ে দিন।

একটি বড় পাত্রে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। গ্যাস বন্ধ করে ডিমের পাত্রটি সাবধানে হাড়িতে রাখুন। পুডিং বানানোর নিয়মে এবার ভাপ দিতে হবে। ১৫ থেকে ২০ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এরপর নামিয়ে ঠান্ডা করে পছন্দ মতো আকৃতিতে কেটে নিন।

এরপর গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করে নিন। ডিমের টুকরোগুলি হালকা করে ভেজে তুলুন।

এবার একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে একে একে সব বাটা ও গুঁড়ো মশলা দিয়ে দিন। এক কাপ জল দিয়ে সময় নিয়ে মশলা ভালভাবে কষিয়ে নিন।

কষানো হলে ভাজা ডিমের কোফতাগুলি মিশিয়ে নিন। প্যান দুই হাত দিয়ে নেড়ে দিন। চামচ ব্যবহার না করাই ভাল। এরপর ঢেকে অল্প আঁচে পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন।

এবার লবণ দেখে নিন। ঝোল কিছুটা ঘন হলে কাঁচা মরিচের ফালি, চিনি, বেরেস্তা দিয়ে নেড়ে নিন। তারপর চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা ডিমের কোফতা কারি।

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

বাংলার জনগণকে শপথমঞ্চ থেকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম