Hyderabad gang rape: ছেলেদের গরু-ছাগলের মত ছেড়ে দিলে ধর্ষণ তো হবেই, বিতর্কিত মন্তব্য মন্ত্রীর

ছেলে বা মেয়েদের চোখে চোখে রাখা বাবা-মায়ের দায়িত্ব, বলেছেন মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: একে মোবাইল ফোন। তার ওপর বাবা-মায়েরা ছেলেদের দিকে নজর রাখে না। তারা যদি গরু-ছাগলের মতো রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে ধর্ষণের মতো ঘটনা তো ঘটবেই। হায়দরাবাদ গণধর্ষণ নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)মহম্মদ আলি।

সংবাদসংস্থা সূত্রে খবর, হায়দরাবাদের গণধর্ষণের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘সব কিছুর মূলে মোবাইল ফোন। মানুষ মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আর মোবাইল ফোনের জন্য এই ধরনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ছেলে বা মেয়েদের চোখে চোখে রাখা বাবা-মায়ের দায়িত্ব। তাই, আমি প্রত্যেক বাবা-মায়ের কাছে অনুরোধ করছি, ছেলেদের নজরে রাখুন। ওরা যাতে বল্গাহীনভাবে এখানে ওখানে ঘুরে না বেড়ায় সেটা লক্ষ্য রাখা আপনাদের দায়িত্ব। এরা স্বাধীনভাবে ঘুরে-বেড়ালে এই ধরনের ঘটনা আগামীদিনে আরও ঘটবে। সব থেকে বেশি করে যেটা বলা প্রয়োজন, তা হল মোবাইলের ব্যবহার কম করুন।’

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister)বক্তব্য যে বিতর্ক তৈরি করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এই ধরনের আলটপকা মন্তব্য যে তিনিই প্রথম করলে তা নয়। সাম্প্রতিক অতীতে তাঁর মতো আরও কয়েকজন নেতাকে প্রায়  একই ধরনের মন্তব্য করতে শোনা গিয়েছে। কেউ বলেছেন, মহিলা বা মেয়েরা আজকাল যে ধরনের পোশাক পরে, তা যৌন উত্তেজনা তৈরির পক্ষে যথেষ্ঠ।

উল্লেখ করা যেতে পারে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হায়দরবাদ। ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে এক বিধায়ক-পুত্রের নাম।

আরও পড়ুন চাপে পড়ে বিধায়ক-পুত্রকে গ্রেফতার করল পুলিশ

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম