পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় কোটায় আত্মঘাতী IIT পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কোটায় ঘটল পড়ুয়া  আত্মহত্যার ঘটনা। মঙ্গলবার সকালে হোস্টেলের রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক আইআইটি পরীক্ষার্থীর দেহ। জানা গিয়েছে, সেই পড়ুয়ার নাম শুভ চৌধুরী। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। জেইই-মেইনসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কোটায়।

গত দু’বছর ধরে কোটায় আছেন শুভ। গত ১০ই ফেব্রুয়ারি অর্থাৎ  সোমবার ছিল জেইই মেইনের ফলপ্রকাশ। শুভ স্কোর তার প্রত্যাশার চেয়ে কম ছিল। এরপরেই সে হোস্টেলের ঘরে ফিরে  যায়। আজ সকালে সিলিং থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা কোটায় পৌঁছানোর পরেই ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হবে বলে জানিয়েছে পুলিশ । তবে এখনও পর্যন্ত কোন সুইসাইট নোট পাওয়া যায়নি।

চলতি বছর এই নিয়ে কোটায় চারটি আত্মহত্যার ঘটনা ঘটল। গত ২ রা ফেব্রুয়ারি রাজস্থানের কোটায় পেয়িং গেস্ট রুমে আত্মঘাতী হয়েছিল বিটেকের ফাইনাল ইয়ার এক পড়ুয়া। পুলিশ সূত্রে জানা যায় ওই পড়ুয়ার নাম নূর মহম্মদ। এছাড়াও গত ২৯ জানুয়ারি ১৮ বছরের নীহারিকা সিং জেইই-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন৷ তবে পরীক্ষার দু দিন আগে আত্মহত্যা করেন নীহারিকা। পুলিশ জানিয়েছে সুইসাইট নোট নীহারিকা লিখেছেন,’আম্মু আর বাবা, আমি জয়েন্ট এন্ট্রান্স করতে পারবো না। তাই আমি আত্মহত্যা করছি। আমি একজন লুজার। এটি আমার শেষ রাস্তা।‘

অন্যদিকে গত ২৪ শে জানুয়ারি কোটার জওহর নগর এলাকার একটি হস্টেল থেকে মহম্মদ জায়েদ নামে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । আত্মঘাতী পড়ুয়া  উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। আর এবার ফের কোটায় ঘটল আত্মহত্যার ঘটনা।

 উল্লেখ্য,  তৎকালীন অশোক গেহলট সরকার ২০২৩ সালে  কোচিং সেন্টারগুলিকে এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা রোধে শিক্ষার্থীদের চাপ কমাতে সহায়তা করার জন্য নির্দেশিকা জারি করেছিল।  কোচিং সেন্টারগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা এবং শিক্ষার্থীদের বিনোদন নিশ্চিত করার নির্দেশনা।  আর এই নির্দেশিকার মাঝেই ফের আত্মহত্যার ঘটনা ঘটল কোটায় । জানা গিয়েছে, ২০২৩ সালে কোটায় ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আত্মহত্যা করেছে মোট ২৬ জন পড়ুয়া। তবে বারবার কেন এমন আত্মহত্যার ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

অবসর নিলেও থেমে নেই ফুটবলের প্রতি ভালবাসা, স্পেনে ক্লাব কিনছেন মেসি

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ