আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পায়ে পড়ছি, গম রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: ভারতকে আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাতর আর্জি জানাল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। আইএমএফ প্রধান ক্রিস্টিলানা জিওরগিয়েভা মঙ্গলবার দিল্লিকে অনুরোধ জানিয়ে বলেছেন, ‘এই নিয়ে কোনও সন্দেহ নেই যে ভারত সে দেশের ১৩৫ কোটি মানুষের মুখে অন্ন তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সন্দেহ নেই, তীব্র দাবদাহের ফলে চলতি বছরে ভারতে কৃষিজাত পণ্য উৎপাদনের মাত্রা কিছুটা হলেও হ্রাস পাবে। এত কিছুর পরেও ভারতের কাছে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের তরফ থেকে অনুরোধ রইল গম রফতানির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার। সেটা যত দ্রুত হয়, ততই মঙ্গল।কারণ, ভারতের দেখাদেখি অন্যান্য দেশও গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। সেটা হলে বিশ্বে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সম্ভাব্য পরিস্থিতির কথা চিন্তা করে  অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব গম রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।’

উল্লেখ করা যেতে পারে, গশুক্রবার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এর পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গম রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি থাকবে। একমাত্র শুক্রবারের আগে যে সমস্ত এল সি (লেটার অফ ক্রেডিট) খোলা হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে রফতানির অনুমতি দেওয়া হবে।

উত্তর ও মধ্য ভারতে চলতি বছর প্রচণ্ড গরমের কারণে গম উৎপাদন যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি মন্ত্রকের পক্ষ থেকে চলতি বছর গম উৎপাদনের জন্য যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল, তার কাছাকাছি পৌঁছতে পারেনি উৎপাদন।

আরও পড়ুন আটা-ময়দার বেলাগাম দাম রুখতে গম রফতানি নিষিদ্ধ করল কেন্দ্র

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ